• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Headline
তেলতেলে বিশ্বনীতি: আবারও কি বিদ্যুৎ যন্ত্রণায় বাংলাদেশ! এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন স্রেফ গুজব, আদর্শ বিকিয়ে জোটে যাব না: রুমিন ফারহানা কোচিং বাণিজ্য রোধ ও স্কুল সংস্কারে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার: ববি হাজ্জাজ ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দায় পৌঁছাল প্রথম হজ ফ্লাইট আইএমএফের ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ ভিত্তিহীন’: বিভ্রান্তি উড়িয়ে দিল সরকার পর্যাপ্ত মজুদের পরও দেশজুড়ে জ্বালানির হাহাকার: ঢাকা ছাড়িয়ে আরও ১০ জেলায় ‘ফুয়েল পাস’ অ্যাপের বিস্তৃতি ৪ মে পর্দা উঠছে ঢাকা প্রিমিয়ার লিগের: থাকছে আন্তর্জাতিক মানের উইকেট ও রিজার্ভ ডে বায়ুদূষণে ২৩ নম্বরে ঢাকা হ্যারি কেইনের অনন্য কীর্তি: ৯৫ বছরের রেকর্ড ভেঙে এক মৌসুমে ৫০ গোল

ইরানের সঙ্গে ‘খুবই ভালো’ আলোচনা হয়েছে, চুক্তি করতে তারা মরিয়া: ট্রাম্প

Reporter Name / ৮৩ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যেই ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে ‘খুবই ভালো’ আলোচনা হয়েছে এবং তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এই পরোক্ষ সংলাপ অনুষ্ঠিত হয়।

ট্রাম্পের মন্তব্য ও পরবর্তী বৈঠক

আলোচনা শেষে নিজের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ইরান নিয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। দেখে মনে হচ্ছে ইরান চুক্তি করতে মরিয়া।” তিনি আরও নিশ্চিত করেন যে, আগামী সপ্তাহে দুই পক্ষ আবারও বৈঠকে বসতে যাচ্ছে।

আলোচনার মধ্যেই শাস্তিমূলক খড়গ

একদিকে যখন ওমানে কূটনৈতিক আলোচনা চলছিল, অন্যদিকে ওয়াশিংটনে ইরানের বিরুদ্ধে নতুন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন ট্রাম্প। তিনি একটি নির্বাহী আদেশ জারি করেছেন, যেখানে বলা হয়েছে—যেসব দেশ ইরান থেকে পণ্য কিনবে, সেসব দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ‘সেকেন্ডারি শুল্ক’ আরোপ করবে।

আলোচনার বিষয়বস্তু: পরমাণু ইস্যু বনাম ক্ষেপণাস্ত্র

বার্তাসংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, শুক্রবারের বৈঠকে মূলত পরমাণু ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এতে ইরানের ব্যালিস্টিক মিসাইল বা ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি উত্থাপন করা হয়নি। বৈঠকে ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করবে না। তবে এর বদলে অন্য কোনো বিকল্প প্রস্তাব বিবেচনা করা হলে সেখানে তারা ছাড় দিতে পারে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে ব্যাপক মার্কিন সামরিক উপস্থিতি এবং যুদ্ধের আশঙ্কার প্রেক্ষাপটে উত্তেজনা প্রশমনের লক্ষ্যেই এই আলোচনার আয়োজন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category