• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
Headline
আট মাসে ৪০০ পরিচয়হীন লাশ দাফন:ঢাকায় মাসে ৫০ বেওয়ারিশ লাশ দেশে ফিরে নিজের টিমের বিরুদ্ধে অভিযোগ জানালেন বাঁধন ১২ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রায় স্থগিত চেয়ে আবেদন ‘লেডি মীর জাফর’ বলে ফেসবুকে পোস্ট: ডিএজির বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ ঢাকার দুই সিটি নির্বাচন: উত্তরে জামায়াতের প্রার্থী সেলিম, দক্ষিণে সাদিক দেশের বিমা খাতে বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ইরান জেলেনস্কির যে মন্তব্যে ক্ষুব্ধ

Reporter Name / ৪৫৭ Time View
Update : রবিবার, ২৮ মে, ২০২৩

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘ইরানবিরোধী প্রচারণায় নেমেছেন’ বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি।

সম্প্রতি রাশিয়াকে প্রাণঘাতী ড্রোন সরবরাহ বন্ধের আহ্বান জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘ইতিহাসের অন্ধকার পক্ষকে’ সমর্থন দেওয়া থেকে সরে আসতে হবে তেহরানকে।

জেলেনস্কির বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বিবৃতিতে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্টের বিভ্রান্তিকর দাবির পুনরাবৃত্তি ইরানবিরোধী প্রচারণা। পাশ্চাত্যের কাছ থেকে আরও বেশি অস্ত্র ও অর্থ পেতেই ইরানের বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে ইউক্রেন।

কাননি বলেন, ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন তথা প্রচারযুদ্ধ চালিয়ে ইউক্রেন যুদ্ধের বাস্তবতা পাল্টে দেওয়া যাবে না। ইরান সব সময় শান্তির পক্ষে। ইরানের পক্ষ থেকে বারবারই ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করা হয়েছে, যুদ্ধের কারণে যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য ইরান মর্মাহত।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ইউক্রেনকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। তাদের দাবি ও প্রমাণ বিশ্লেষণের জন্য আলোচনার প্রস্তাব দেওয়া সত্ত্বেও ইউক্রেন তাতে রাজি হয়নি, বিষয়টি এড়িয়ে গেছে। এর মধ্যদিয়ে প্রমাণিত হয় তাদের অভিযোগের কোনো ভিত্তি নেই।

প্রসঙ্গত, ইরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনের মাটিতে হামলা চালানো হচ্ছে ইতোপূর্ব তার প্রমাণও হাজির করেছে কিয়েভ। কিন্তু ইউক্রেনে হামলার জন্য মস্কোকে কোনও সামরিক সহায়তায় দেয়নি বলে দাবি তেহরানের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category