• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Headline
আমলাতান্ত্রিক গ্যাঁড়াকলে রাষ্ট্রায়ত্ত জাহাজ: দেশি ট্যাংকার ভাড়ায় বিদেশে, চড়া প্রদেয় মূল্যে বিদেশি জাহাজে আসছে জ্বালানি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসকদের রমরমা বাণিজ্য হাজব্যান্ড থিংস! অনাহার ও তোষণনীতি: রাজনৈতিক কাঠামোর কাছেই জিম্মি সাধারণ মানুষ আসন্ন বৈশ্বিক খাদ্যসংকটের পদধ্বনি: ফোর-এফ সংকটের মুখে কতটা প্রস্তুত বাংলাদেশ? লোকসানের ফাঁদে আউশ: কেবল প্রণোদনা নয়, কৃষকের লাভ নিশ্চিত করা জরুরি দাঁড়িয়ে থাকার ফলে কোমর ব্যথা হলে কী করবেন? ১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী প্রিজন ভ্যান খুলে দেন এসআই প্রদীপ, প্রাইভেট কারে পালান পিচ্চি রাজা শুধু মালদ্বীপ নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব বঙ্গোপসাগরজুড়ে: নাশিদ

ইলন মাস্কের সঙ্গে বিচ্ছেদ নিয়ে যে বার্তা দিলেন জিলিস

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ধনকুবের ইলন মাস্কের সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা জানিয়েছেন তাঁর চার সন্তানের মা ও প্রযুক্তি নির্বাহী শিভন জিলিস। বিচ্ছেদের বিষয়টি প্রকাশ করার পাশাপাশি মাস্কের সঙ্গে সাম্প্রতিক কথোপকথনের একটি স্ক্রিনশটও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) দেওয়া পোস্টে জিলিস লেখেন, ‘কোনো পূর্বসংকেত ছাড়াই এক সপ্তাহের মধ্যে প্রেম থেকে বিচ্ছেদের পর্যায়ে চলে আসাটা কঠিন। তবে মাঝে মাঝে এমনটাই ঘটে।’ সম্পর্কের ইতি টানার ঘটনায় কষ্টের কথা জানালেও মাস্কের প্রতি মমতা প্রকাশ করেছেন জিলিস। তিনি লেখেন, ‘আমার কষ্ট হচ্ছে। তবে ইলনের প্রতি আমার গভীর মমতা রয়েছে এবং তাঁর সুখের জন্য সব সময় শুভকামনা জানাব। ভালো থেকো, ইলন। বিশ্ব তোমাকে পেয়ে ভাগ্যবান।’

জিলিসের ভাষ্য, তিনি ও তাঁদের সন্তানেরা ছিলেন মাস্কের জন্য নিরাপদ আশ্রয়। তাঁদের সঙ্গে সময় কাটানোর পরিবেশ ছিল আনন্দ ও ভালোবাসায় পূর্ণ, যা মাস্কের ব্যস্ত ও সংঘাতপূর্ণ জীবনের বিপরীত।

মাস্ক ও জিলিসের চার সন্তান হলো ২০২১ সালে জন্ম নেওয়া যমজ স্ট্রাইডার ও অ্যাজুর, ২০২৪ সালে জন্ম নেওয়া কন্যা আর্কাডিয়া এবং ২০২৫ সালের শুরুর দিকে জন্ম নেওয়া ছেলে সেলডন।

জিলিস লেখেন, ‘অনেক কিছু হারানোর বেদনা আছে। তবে সৌভাগ্য যে, আমরা আমার জীবনের চারটি সুন্দর ভালোবাসার মানুষকে পৃথিবীতে এনেছি।’

পোস্টের সঙ্গে প্রকাশ করা খুদে বার্তার স্ক্রিনশট অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর জিলিস মাস্ককে লেখেন, প্রাতরাশে তাঁর সঙ্গে দেখা করে ভালো লেগেছে এবং তিনি তাঁকে অনেক ভালোবাসেন। জবাবে মাস্কও লেখেন, ‘তোমাকেও ভালোবাসি।’

মাস্ক আরও জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজে জিলিসকে আমন্ত্রণ জানানোর কথা তিনি আগে বুঝতে পারেননি। জবাবে জিলিস তাঁকে ধন্যবাদ জানান।

এর তিন দিন পর, ২৭ সেপ্টেম্বর, জিলিস লেখেন, ‘নতুন দিন, নতুন জীবন।’

এ বিষয়ে মাস্কের প্রতিনিধিরা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। জিলিসের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। সূত্র: পিপল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category