• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Headline
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

ইসরাইলি সেনাবাহিনীকে ‘সবচেয়ে অনৈতিক’ বললেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক

Reporter Name / ৫০ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সাম্প্রতিক হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ইসরাইলি সেনাবাহিনীকে ‘সবচেয়ে অনৈতিক’ সেনাবাহিনী হিসেবে আখ্যা দিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলবানিজ বলেন, ‘সবচেয়ে অনৈতিক সেনাবাহিনী গণহত্যা চালিয়ে যাচ্ছে। ’ তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন ব্যক্তিরা ইতিহাসের বিভিন্ন ঘটনার মতোই ভুক্তভোগীদের দেখতে এবং তাদের জীবন ও আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করতে অস্বীকার করছেন।

আলবানিজ আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর এবং ওই যুদ্ধের পর গড়ে ওঠা মানবাধিকারের যুগে এমন ঘটনা আরও বেশি ঘৃণ্য। তার পোস্টের সঙ্গে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে এক ফিলিস্তিনি ব্যক্তির নিহত হওয়ার ঘটনা নিয়ে আরেকটি পোস্টের ছবি যুক্ত ছিল।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তির নাম ফাতহি খাজেম। শুক্রবার জেনিনে নিজ বাড়িতে ইসরাইলি বাহিনীর গুলিতে তিনি নিহত হন।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি বাহিনী তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে তিনি প্রতিরোধ করেন। এ সময় তাকে গুলি করা হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধারের জন্য একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যেতে চাইলে ইসরাইলি সেনারা সেটিকে বাধা দেয় বলে ওয়াফা জানিয়েছে।

ওয়াফার দাবি, দীর্ঘ সময় রক্তক্ষরণে পড়ে থাকার পর ফাতহি খাজেম মারা যান। পরে ইসরাইলি সেনারা তার মরদেহ নিয়ে যায়। ফাতহি খাজেমের মৃত্যুসহ পশ্চিম তীরে সাম্প্রতিক ফিলিস্তিনি হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে ইসরাইলি সেনাবাহিনীর তীব্র সমালোচনা করেছেন আলবানিজ। এসব ঘটনাকে ফিলিস্তিনিদের জীবন ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের ওপর গুরুতর আঘাত হিসেবে উল্লেখ করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category