• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Headline
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ টিকাদান: কুকুরের কামড়ে জলাতঙ্কের ফাঁদে রাজধানীবাসী

ইসরাইলি হামলায় ফের কেঁপে উঠল বৈরুত

Reporter Name / ১৫৪ Time View
Update : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

হিজবুল্লাহ প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার একদিন পর ফের লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল।

লেবাননের সংবাদমাধ্যম জানিয়েছে, আজকের হামলায় টার্গেট করা হয়েছে হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের উপপ্রধান নাবিল কাওককে। হামলায় তিনি আহত বা নিহত হয়েছেন কি না সেটি স্পষ্ট করেনি কোনো সংবাদমাধ্যম।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বৈরুতের দারিয়েহতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। এতে হাসান নাসরুল্লাহসহ অন্তত ১১ জন নিহত হন।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা বৈরুতের দাহিয়েতে ‘নির্ভূল’ হামলা চালিয়েছে। তবে কার উপর হামলা চালিয়েছে সেটি তারা তাৎক্ষণিকভাবে উল্লেখ করেনি।

সিএনএন জানিয়েছে, আজকের হামলার পরও বৈরুতে বিকট শব্দ শোনা গেছে। ফলে ধারণা করা হচ্ছে, হামলাটি বেশ বড় ছিল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই সপ্তাহে লেবাননে ইসরায়েলের চালানো হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category