• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
Headline
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশায় নম্বর প্লেট ও কিউআর কোড আনার পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হাজারের বেশি অর্থনীতির ভিত্তি গড়েছিলেন সাইফুর রহমান: রিজভী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের দাবি এমপি মারদিয়ার পাটওয়ারীর পর এবার আসিফ মাহমুদের ভোটার এলাকা পরিবর্তন

‘ইসরাইল ইরানের সমকক্ষ নয় সামরিক শক্তিতে ’

Reporter Name / ৪৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী কোনোভাবেই ইরানের সামরিক বাহিনীর সমকক্ষ নয় বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহীম মুসাভি।

ইসরাইলের সেনাপ্রধানের এই বক্তব্যের জবাবে ইরানের সেনাপ্রধান তার দেশের সামরিক শক্তির কথা তুলে ধরে বলেন, ইসরাইলের সামরিক বাহিনী অত্যাধুনিক গোলাবারুদের জন্য পশ্চিমাদের ওপর নির্ভরশীল।

জেনারেল মুসাভি বলেন, যারা দুই পক্ষের সামরিক শক্তি সম্পর্কে ধারণা রাখে তারা বুঝতে পারবে যে, ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক সক্ষমতা এবং সামরিক বাহিনীর আকার বড়জোর ইরাকের বিরুদ্ধে যুদ্ধের সময় ইরানের যে শক্তি ছিল তার সমান হতে পারে।

তিনি আরও বলেন, ডুবন্ত ইসরাইলের পতনের লক্ষণ আগের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি স্পষ্ট হয়ে উঠেছে এবং তারা এতটাই দুর্বল যে, তাদেরকে ইরান হুমকি হিসেবেই মনে করে না।

ইরানের এ সামরিক নেতা বলেন, ইসরাইলি সেনাপ্রধান ইরানের ওপর হামলার হুমকি দিয়ে মূলত তার দেশের সেনাদের মনবল বাড়ানোর চেষ্টা করেছেন এবং এই মুহূর্তে ইহুদিবাদী ইসরাইল যে অভ্যন্তরীণ সংকট মোকাবেলা করছে তা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর কৌশল অবলম্বন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category