• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Headline
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

ইসলামিক বিশ্বের ঐক্যবদ্ধ হওয়া উচিত ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে

Reporter Name / ৫১১ Time View
Update : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

ফিলিস্তিনে ইসরাইলের হামলার বিরুদ্ধে ইসলামিক বিশ্বের ঐক্যবদ্ধ হওয়া উচিত বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরাইলি হামলাসহ তুর্কি-ইরান সম্পর্ক এবং আঞ্চলিক বিষয় নিয়ে ফোনে আলোচনা করেছেন এরদোগান এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সহিংসতার ঠেকাতে সাধারণ জ্ঞানের প্রাধান্য থাকা উচিত বলে জোর দিয়ে এরদোগান বলেন, সমস্ত পক্ষকে সাধারণ জ্ঞানের দিকে পরিচালিত করার উদ্যোগ নেওয়া উপকারী হবে।

ফিলিস্তিনের মর্যাদা রক্ষার জন্য আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেমন- ইসলামিক সহযোগিতা সংস্থা এবং জাতিসংঘের যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য রাইসির প্রতি আহ্বান জানিয়েছেন এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, বিশেষ করে ইউরোপের শহরগুলোতে পবিত্র কুরআন পোড়ানোর মতো বিষয়ে ঐক্য প্রদর্শন করা গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category