• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
Headline
বডিশেমিংয়ের উত্তর তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দিনে ১০ খুন: জনমনে বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ নৌকাযোগে নারীকে পুশইনের চেষ্টা, রোকনপুর সীমান্তে বিএসএফের অপচেষ্টা রুখল বিজিবি সীমান্তে ‘অস্বাভাবিক জনসংখ্যাগত পরিবর্তন’ খতিয়ে দেখতে দিল্লির উচ্চপর্যায়ের কমিটি গঠন ৫৪ জেলার পানিতে বিষাক্ত আর্সেনিক ও আয়রন, বাড়ছে ক্যানসারের ঝুঁকি আদ-দ্বীনের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে ধৃত বেনজীর আহমেদের বিরুদ্ধে ৩৩ মামলা, প্রত্যর্পণে নথিপত্র অনুবাদ হচ্ছে আরবিতে রামিসা হত্যা মামলা: আসামিদের পক্ষে ‘স্টেট ডিফেন্স’ নিয়োগের নির্দেশ হাইকোর্টের গ্যালারিতে ট্রুডো ও কেটি পেরি, নতুন করে বিশ্বমিডিয়ায় সম্পর্কের গুঞ্জন

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

Reporter Name / ১১৯ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ শুক্রবারই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ার বিষয়ে সেখানকার বিভিন্ন হাসপাতালের সঙ্গে আলোচনা চূড়ান্ত করা হচ্ছে।

হাসপাতালে প্রধানমন্ত্রী ও রাজনৈতিক নেতৃবৃন্দ:

আজ শুক্রবার (১৩ মার্চ) বাদ জুমা এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সেখানে দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে উপদেষ্টার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়াও সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নেন।

অসুস্থতার প্রেক্ষাপট:

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গত বুধবার (১১ মার্চ) ইফতারের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। রাতে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

শায়রুল কবির খান আরও জানান, শুক্রবার রাতেই বা সুবিধাজনক সময়ে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে বিদেশে নেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category