• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Headline
১২ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রায় স্থগিত চেয়ে আবেদন ‘লেডি মীর জাফর’ বলে ফেসবুকে পোস্ট: ডিএজির বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ ঢাকার দুই সিটি নির্বাচন: উত্তরে জামায়াতের প্রার্থী সেলিম, দক্ষিণে সাদিক দেশের বিমা খাতে বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

এক দশক পর সৌদি-সিরিয়া সম্পর্কের নতুন যাত্রা

Reporter Name / ৫০৩ Time View
Update : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

এ মাসের শুরুর দিকে চীনের মধ্যস্থতায় সাত বছর পর ইরান ও সৌদি আরবের মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে।

এর পরই বদলাতে থাকে মধ্যপ্রাচ্যের চিত্র। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তারা এখন সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ঝালাই করতে যাচ্ছে। খবর এনডিটিভির।

গত প্রায় এক দশক ধরে সিরিয়ার সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ বন্ধ ছিল। দুই দেশ আবারও তাদের বন্ধ দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে।

চীনের মধ্যস্থতায় হঠাৎ করেই পাল্টে গেল মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি। নিজেদের মধ্যকার বৈরিতা ভুলে আবারও একসঙ্গে পথচলার ইচ্ছা প্রকাশ করছে মধ্যপ্রাচ্যের অনেক দেশ।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আল-আখবরিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, খুব শিগগির আমরা সিরিয়ায় আমাদের দূতাবাস চালু করছি। সিরিয়াও রিয়াদে তাদের দূতাবাস চালু করতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category