• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Headline
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য সরকারের নিখোঁজ শিশুর লাশ মিলল সীমান্তের ওপারে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

এরদোগান শপথের পর প্রথম ভাষণে যে প্রতিশ্রুতি দিলেন

Reporter Name / ৪৫২ Time View
Update : সোমবার, ৫ জুন, ২০২৩

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আরও উদার সংবিধান করার প্রতিশ্রুতি দিয়েছেন।তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর প্রথম ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দেন।

এদিকে, নতুন মন্ত্রিসভাও ঘোষণা করেছেন রিসেপ তাইয়েপ এরদোগান। এতে স্বাস্থ্য ও সংস্কৃতিমন্ত্রী ছাড়া মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে পরিবর্তন করা হয়েছে। বিবিসি, রয়টার্স ও ডেইলি সাবাহ।

প্রথম ভাষণে এরদোগান সব নাগরিকের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন তুলে ধরে বলেন, সবার রাজনৈতিক মতাদর্শ এবং জাতিসত্তাকে শ্রদ্ধা করতে হবে।

তুরস্কের রাজধানী আঙ্কারায় পার্লামেন্টে শনিবার তার শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশটির জাতীয় টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।

শপথে এরদোগান বলেন, আমি প্রেসিডেন্ট হিসাবে মহান তুর্কি জাতি ও এর ইতিহাসের সামনে আমার সম্মান ও সততার, রাষ্ট্রের অস্তিত্ব ও স্বাধীনতা রক্ষার শপথ করছি। তিনি আরও বলেন, আমি সংবিধান, আইনের শাসন, গণতন্ত্র, আতাতুর্কের নীতি ও সংস্কার এবং ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের নীতি মেনে চলব।

এরপরই প্রেসিডেন্ট প্যালেসে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বেশ কয়েকজন রাষ্ট্রীয় নেতা উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট প্যালেসে জমকালো অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান এরদোগান ও তার স্ত্রী এমিনে এরদোগান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category