• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Headline
১২ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রায় স্থগিত চেয়ে আবেদন ‘লেডি মীর জাফর’ বলে ফেসবুকে পোস্ট: ডিএজির বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ ঢাকার দুই সিটি নির্বাচন: উত্তরে জামায়াতের প্রার্থী সেলিম, দক্ষিণে সাদিক দেশের বিমা খাতে বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

কাভার্ডভ্যান ঘরে ঢুকে গেল, ঘুমন্ত মা-মেয়ে নিহত

Reporter Name / ৪৩২ Time View
Update : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়স্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান ঘরের ভিতর ঢুকে পড়লে চাপা পড়ে ঘুমিয়ে থাকা ফুলুরাণী (৩৫) নামে এক গৃহবধূ ও তার মেয়ে রাধিকা রাণী (১৫) নিহত হয়েছেন।

আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় মেয়েটির বাবা গনেশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

টাঙ্গাইল- জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার নল্যা বাজারের উত্তর পাশে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, জামালপুরগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো- ট-২০-৯৬৮৯) ভোর রাত সাড়ে চারটার দিকে নল্যাবাজার পৌঁছে।

বাজার অতিক্রম করার পর পরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে (পূর্ব পাশ) গনেশের বাড়িতে ঢুকে যায়। এ সময় এটি খাটে ঘুমিয়ে থাকা মা, মেয়ে ও বাবাকে চাপা দেয়।

খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।

বাবাকে ময়মনসিংহ মেডিকেল কলে হাসাপাতালে প্রেরণ করা হয়। ধনবাড়ী থানার ওসি এইচএম জসিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category