• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভোটারদের আস্থা ফেরাতে ১ লাখ সেনা মোতায়েন, টহল চলবে কেন্দ্রের আঙিনায় ইসলামাবাদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৫, বাড়ছে হতাহত ক্ষমতায় গেলে বিচার ব্যবস্থা সবার জন্য সমান হবে: জামায়াত আমির জাপানের সঙ্গে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর: শুল্কমুক্ত সুবিধা পেল ৭,৩৭৯ বাংলাদেশি পণ্য আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড মোস্তাফিজকে বাদ দেওয়ার চড়া মূল্য: ৯ কোটির জেরে আইসিসির ক্ষতি ৬ হাজার কোটি! ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে ১৭ ঘণ্টার ব্যবধানে সারাদেশে আরেকটি ভূকম্পন অনুভূত, আফটারশকের শঙ্কা লিবিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত গাদ্দাফিপুত্র সাইফ আল-ইসলাম ১১ বছরের গৃহকর্মীকে নির্যাতন: বিমানের এমডি সাফিকুরের নিয়োগ বাতিল, দায়িত্বে ড. হুমায়রা

কেন কুমিল্লা-৬ আসনে প্রার্থী হয়েছিলেন খালেদা জিয়া, সেই স্মৃতি সামনে আনলেন আসিফ

Reporter Name / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবর। পাশাপাশি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সম্প্রতি এই সংগীতশিল্পী তার ফেসবুকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনের প্রার্থীকে শুভকামনা জানিয়ে একটি পোস্ট করেছেন। সঙ্গে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়েও আবেগঘন স্মৃতিচারণা করতে দেখা যায় তাকে, যা নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

২০০৮ সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া কুমিল্লা-৬ আসনের প্রার্থী হন। সেই সময়ের স্মৃতিচারণা করে আসিফ লেখেন, ‘২০০৭ সালের ২২ জানুয়ারি নির্বাচনে খালেদা জিয়া ছিলেন কুমিল্লা সদর-৬ আসনের প্রার্থী। আমি নিজে নমিনেশন পেপার কিনে স্থায়ী কমিটির নির্বাচনি বোর্ড ফেস করি এবং কুমিল্লা জেলার বৃহত্তর স্বার্থে ম্যাডামকে প্রার্থী হিসেবে চেয়েছি।’

খালেদা জিয়া কেন কুমিল্লা সদর থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন সে সম্পর্কে বলেন, ‘সদরের সাবেক এমপি মরহুম কর্নেল আকবর হোসেন চাচার মৃত্যুতে বিএনপি প্রার্থী সঙ্কটে ছিল। সদর আসনটি কুমিল্লার অন্য দশটি আসনে প্রভাব ফেলবে- ঠিক এ কারণেই ম্যাডাম প্রার্থী (কুমিল্লা-৬) হয়েছিলেন।’

বেগম জিয়ার সঙ্গে কুমিল্লার মানুষের অনেক স্মৃতি আছে উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা এবং বিচক্ষণতায় কোন্দল সঙ্কট কাটিয়ে কুমিল্লা বিএনপি এখন ঐক্যবদ্ধ। শহীদ জিয়া এবং খালেদা জিয়ার সঙ্গে কুমিল্লার মানুষের অনেক স্মৃতি জড়িয়ে আছে। ম্যাডাম বলতেন- বিয়ের পর তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টেই সংসার শুরু করেছিলেন।’

২০০৭ সালের নির্বাচনের ১৯ বছর পর এবার এই একই আসন থেকে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন মনিরুল হক চৌধুরী। তাকে একজন প্রজ্ঞাবান ও উচ্চশিক্ষিত রাজনীতিক উল্লেখ করে মনিরুল হকের প্রতি নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেন আসিফ।

তিনি বলেন, ‘বিশৃঙ্খল পরিকল্পনাহীন কুমিল্লার জন্য তিনি হবেন একজন যোগ্য প্রশাসক। চৌধুরী সাহেবের সঙ্গে রাজনীতি করার সৌভাগ্য হয়েছে। শুধু সদরের এমপি নয়, আমি চাই তিনি কুমিল্লা বিএনপিকে শিক্ষিত জেনারেশন দিয়ে সাজাবেন। বিএনপিকে চাঁদাবাজমুক্ত করে শহরবাসীকে প্রশান্তিতে রাখবেন। আমি বিশ্বাস করি- বহুদিন পর কুমিল্লাবাসী একজন ভালো প্রশাসক পেতে যাচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category