• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Headline
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য সরকারের নিখোঁজ শিশুর লাশ মিলল সীমান্তের ওপারে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

ক্ষেপণাস্ত্র হামলায় দোনেৎস্কে নিহত ১৭

Reporter Name / ৩১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্কে একটি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে শিশুসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩৩ জন। দেশটিতে এই ধরনের হামলাকে বেশ বিরল বলেই মনে করা হয়।

কোস্ত্যন্তিনিভকা শহরের ব্যস্ত রাস্তায় এই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

প্রেসিডেন্ট জেলেনস্কি ‘ইচ্ছাকৃত’ হামলার নিন্দা জানিয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শিকার এই কোস্ত্যন্তিনিভকা শহরটি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে যুদ্ধে ফ্রন্টলাইনের কাছাকাছি অবস্থিত। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে শহরের একটি রাস্তার শেষ প্রান্তে বিস্ফোরণ হতে দেখা যাচ্ছে যেখানে লোকেরা কেনাকাটা করছিল।

এদিকে এই হামলার জন্য রাশিয়াকে দোষারোপ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, নিহত ব্যক্তিদের ‘কোনো ভুল ছিল না’। এছাড়া মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।

হামলার শিকার ওই বাজার, সেখানকার ফার্মেসি এবং দোকানগুলো সবই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। অবশ্য হামলার জেরে সৃষ্ট আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে।

এর কয়েক ঘণ্টা পর ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি এই হামলাকে ‘পুরোপুরি অমানবিক’ বলে বর্ণনা করেছেন এবং তার স্ত্রী ওলেনা জেলেনস্কা বলেছেন, এই হামলা রাশিয়ার ‘ভয়াবহ নিষ্ঠুরতাকেই’ সামনে এনেছে।

রাশিয়ার কর্মকর্তারা এখনো এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category