• সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
Headline
যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর বন্ধ হচ্ছে আবাসিক গ্যাস সংযোগ

গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করল ইরান

Reporter Name / ১৯৭ Time View
Update : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইরান। এছাড়া লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করার বিরুদ্ধে ইসরাইলকে সতর্কও করেছেন দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি।

আলজাজিরার খবরে বলা হয়েছে, গত মাসে তার পূর্বসূরি হোসেইন আমির আব্দুল্লাহিয়ান মৃত্যুর পর বৈরুতে এটা তার প্রথম সরকারি সফর।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করলে ইসরাইল সঙ্কটে পড়বে। লেবাননকে তিনি ‘প্রতিরোধের সূতিকাগার’ হিসাবে বর্ণনা করেন।

ইরানি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে বাঘেরি কানি বলেন, যুক্তরাষ্ট্র যদি সৎ হয়, তাহলে যুদ্ধবিরতির নামে পরিকল্পনা প্রস্তাব করার পরিবর্তে তাদের অবশ্যই একটি পদক্ষেপ নিতে হবে। আর তা হলো- ইসরাইলকে সব ধরনের সহায়তা বন্ধ করা। কেবল একবার সহায়তা বন্ধ হয়ে গেলে ইসরাইলের কাছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ করার সরঞ্জাম এবং ক্ষমতা থাকবে না এবং যুদ্ধ শেষ হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে গাজায় তিন ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী, গাজা উপত্যকায় মানবিক ত্রাণসহায়তা বাড়ানো হবে। এ ছাড়া যুদ্ধবিরতির সময় কিছু জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরাইলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category