• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Headline
যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর বন্ধ হচ্ছে আবাসিক গ্যাস সংযোগ

গাজা-লেবানন যুদ্ধ: একত্রিত হচ্ছেন আরব ও মুসলিম নেতারা

Reporter Name / ১৯৬ Time View
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

গাজা এবং লেবাননে ইসরাইলের চলমান আগ্রাসনের প্রেক্ষাপটে আরব এবং মুসলিম দেশগুলোর নেতারা সোমবার সৌদি আরবে একটি সম্মেলনে মিলিত হবেন।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এসপিএ-র বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি এবং লেবাননি ভূখণ্ডে বাড়তে থাকা সহিংসতা, বিশেষ করে ইসরাইলের নৃশংস আগ্রাসন আরব ও ইসলামিক নেতাদের জরুরি পদক্ষেপ নিতে বাধ্য করেছে।

সম্মেলনটি গত বছরের নভেম্বরের আরব-ইসলামিক সম্মেলনের পরবর্তী পদক্ষেপ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সম্মেলনে রিয়াদে গাজাসহ পুরো ফিলিস্তিন অঞ্চলের বিপজ্জনক ও অভূতপূর্ব পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল।

এসপিএ জানিয়েছে, ‘এই পরিস্থিতি মোকাবিলায় আরব এবং ইসলামিক দেশগুলোর ঐক্যের প্রয়োজন’।

সোমবারের এই সম্মেলনে সৌদি আরব, জর্ডান, মিশর, কাতার, তুরস্ক, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, এবং ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন। এছাড়াও যোগ দেবেন আরব লিগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিবরাও।

তারা গাজায় যুদ্ধ বন্ধ এবং স্থায়ী ও ব্যাপক শান্তি প্রতিষ্ঠায় অবিলম্বে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার জন্য কাজ করার উদ্যোগ গ্রহণ করবেন।

এ উপলক্ষ্যে রোববার সৌদি রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম আল-আখবারিয়া নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু এবং লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির রিয়াদে পৌঁছানোর দৃশ্য সম্প্রচার করেছে। সূত্র: আরব নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category