• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Headline
ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান ডিসেম্বরে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, আসছে নতুন কর্মসূচি সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর রেকর্ড রেমিট্যান্সের পরও অস্থির ডলারের বাজার: কারসাজির শঙ্কার মাঝেই রিজার্ভ থেকে ডলার বিক্রিতে ফিরল বাংলাদেশ ব্যাংক জেদ্দায় ধর্মমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ-সৌদি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত টার্গেট ২০৩৪ সাল: ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পরিকল্পনা পোশাকশ্রমিকেরা কাজ না করলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা মালিকদের দেশে নিয়োগ পাচ্ছেন ১ লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশ নারী: জুবাইদা রহমান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

গুরুত্বপূর্ণ সফরে চীন যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

Reporter Name / ৬২৯ Time View
Update : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিন দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে বেইজিং যাচ্ছেন তিনি। ইরানি প্রেসিডেন্টের এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে দেশটির গণমাধ্যম।

চীনা সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চীনে রাষ্ট্রীয় সফর করবেন ইরানের প্রেসিডেন্ট। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং আজ রোববার এ তথ্য জানিয়েছেন।

ইরনা বলছে, সোমবার সন্ধ্যায় চীনের উদ্দেশে তেহরান ছাড়বেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার সফরসঙ্গী হিসেবে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও বাণিজ্যিক প্রতিনিধি দল থাকবে। সফরকালে চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন রাইসি। এ ছাড়া ইরান ও চীনের ব্যবসায়ীদের বৈঠকেও অংশ নেবেন তিনি।

খবরে বলা হয়েছে, ইরানি প্রেসিডেন্টের চীন সফরের এজেন্ডায় দেশটিতে অবস্থানরত প্রবাসীদের সঙ্গে বৈঠকের বিষয়ও রয়েছে।

প্রসঙ্গত, বর্তমান পরিস্থিতিতে ইরান ও চীন উভয় দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার টার্গেট। আবার ইউক্রেন ইস্যুতে তেহরানের বিরুদ্ধে রাশিয়াকে সহযোগিতার অভিযোগ তোলা হচ্ছে বার বার। এমন প্রেক্ষাপটে ইরানি প্রেসিডেন্টের বেইজিং সফর অনেক তাৎপর্যপূর্ণ।

সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে ইরানের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার হয়েছে। এই মুর্হতে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। বিগত ১০ মাসের হিসাবে চীন ইরান থেকে ১২ দশমিক ৬ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। অপরদিকে চীন থেকে ইরান আমদানি করেছে ১২ দশমিক ৭ বিলিয়ন ডলারের পণ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category