• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
Headline
স্বাস্থ্যখাতে নীরব বিপর্যয়: নেপথ্যে কাদের খামখেয়ালি? তেহরানের মৌন অভিমান নাকি গভীরতর কূটনৈতিক ব্যর্থতা? মাদক ও সাইবার অপরাধ রুখতে কড়া হুঁশিয়ারি আইজিপির কলেজছাত্র হত্যায় ৭ জনের ফাঁসি স্বস্তিতে শুরু মাধ্যমিকের লড়াই: প্রশ্নফাঁসের শঙ্কা উড়িয়ে দিলেন শিক্ষামন্ত্রী বাসের ভাড়ায় আসছে সমন্বয়, সাংস্কৃতিক কূটনীতিতে ‘আঞ্চলিক’ নববর্ষের রূপরেখা ত্যাগের মূল্যায়নে স্বজন-ছায়া: নারী আসনে বিএনপির ৩৬ মুখ জোটের শরিকদের ছাড়, নারী আসনে জামায়াত-এনসিপির চূড়ান্ত তালিকা প্রস্তুত গম পাচার কেলেঙ্কারি: ভোটের মুখেই ইডির তলবে বিপাকে নুসরাত ব্যাট ছেড়ে মালিকানায় ‘ইউনিভার্স বস’: স্কটিশ ফ্র্যাঞ্চাইজি কিনলেন গেইল

চাইছেন বিশ্রাম, ৬০ ছুঁইছুঁই শাহরুখ ক্লান্ত

Reporter Name / ২০২ Time View
Update : রবিবার, ৫ মে, ২০২৪

গত বছর টানা তিনটি সিনেমা মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের। সেই তিনটি সিনেমার জন্য টানা শুটিং করতে হয়েছে দীর্ঘদিন। এরপর প্রমোশন, প্রচারণার জন্য ছুটতে হয়েছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এ বছর শুরু হয়েছে আইপিএল। এই লীগের গুরুত্বপূর্ণ দল কলকাতা নাইট রাইডার্সের মালিকও তিনি। তাই দলের সঙ্গে থাকতে হচ্ছে প্রায়শই। ছুটতে হচ্ছে বিভিন্ন রাজ্যে।

এদিকে বয়সটা প্রায় ৬০ ছুঁইছুঁই। স্বভাবতই ক্লান্ত শাহরুখ। দরকার একটু বিশ্রাম। কিন্তু ভক্তদের অফুরন্ত চাপ রয়েছে মাথায়। দুটি ব্লকবাস্টার ও একটি হিট সিনেমার পর ভক্তদের প্রত্যাশার পারদ এখন অনেক উপরে। তাই পারবেন কি বিশ্রাম নিতে? জানিয়েছেন সে কথা।

শুক্রবার মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হয়েছিল শাহরুখের কেকেআর। ম্যাচের আগে অভিনেতা জানিয়েছেন, টানা শুটিং করে ক্লান্ত তিনি। আপতত বিশ্রাম নিচ্ছেন। তবে আগস্টেই ফিরবেন শুটিং ফ্লোরে।

শাহরুখ বলেন, আমার শুধু মনে হয়েছে আমি একটু বিশ্রাম নিতে পারি। তিনটে সিনেমা করেছি, অনেক শারীরিক পরিশ্রমও করতে হয়েছে। তাই বললাম, হয়তো একটু বিশ্রাম নেব। শুটিং এবার আগস্ট কিংবা জুলাইতে শুরু হবে। আমরা জুন মাসে সবটা পরিকল্পনা করব, জুন থেকে শুরু হবে কাজ।

ফিরতি যাত্রায় মেয়ে সুহানাকে সঙ্গে নিয়েছেন বলিউড বাদশা। মেয়ের সঙ্গেই স্ক্রিন ভাগাভাগি করবেন শাহরুখ খান। সিনেমার নাম ‘কিং’। পরিচালনা করবেন সুজয় ঘোষ। বাজেট ২০০ কোটি রুপি। সিনেমায় ডনের ভূমিকায় থাকবেন শাহরুখ, এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category