• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
Headline
নিরাপত্তা হুমকি অনুধাবনে উদ্বেগজনক ব্যর্থতা ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ; হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনা হবে নতুন একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন

চাকরির অপেক্ষা নয়, দক্ষতা কাজে লাগিয়ে উদ্যোক্তা হতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

দেশের তরুণদের শুধু প্রশিক্ষণ নিয়ে চাকরির অপেক্ষায় থাকলে চলবে না। অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের ব্যবসা গড়ে তুলতে হবে। পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মুসলিম এইড ইউকে আয়োজিত টিভিইটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করা প্রায় ১৯ হাজার তরুণ-তরুণীর প্রশিক্ষণ সমাপ্তি উদযাপন করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দক্ষতা দেশের অর্থনীতি ও শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। শুধু প্রশিক্ষণ নেওয়াই শেষ কথা নয়, বরং এটি কেবল শুরু। প্রশিক্ষণপ্রাপ্তদের অর্থবহ কর্মসংস্থান, উদ্যোক্তা হওয়ার সুযোগ এবং টেকসই আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, দেশের তরুণদের এমনভাবে দক্ষ করে গড়ে তুলতে হবে, যেন তারা নতুন চ্যালেঞ্জ নিতে পারে। নিজেদের ব্যবসা গড়ে তুলতে পারে। একই সঙ্গে অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে স্থানীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে।

হুমায়ুন কবির আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থান নিশ্চিত করতে প্রশিক্ষণ প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, নিয়োগদাতা ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা আরও জোরদার করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর মহসিন সিদ্দীকী।

তিনি জানান, কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ কর্মসূচির আওতায় ২০২০ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ বছর মেয়াদি প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। প্রকল্পের আওতায় ঢাকা, যশোর ও নীলফামারীর তিনটি প্রশিক্ষণ কেন্দ্রে ১৯ হাজার ৩৯১ জন ভর্তি হন। তাদের মধ্যে ১৯ হাজার ১২৮ জন সফলভাবে প্রশিক্ষণ শেষ করেন।

প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে ছিল টেইলারিং, কম্পিউটার অপারেশন, গ্রাফিক ডিজাইন, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন, অটোমেকানিকস, ড্রাইভিং, মোবাইল ফোন ও মোটরসাইকেল সার্ভিসিং। প্রশিক্ষণার্থীদের উপবৃত্তি, ক্যারিয়ার কাউন্সেলিং এবং স্বকর্মসংস্থানের জন্য প্রাথমিক আর্থিক সহায়তাও দেওয়া হয়।

অনুষ্ঠানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, বিশ্ব অর্থনীতি ও কর্মক্ষেত্র দ্রুত বদলে যাচ্ছে। কারিগরি দক্ষতার পাশাপাশি বিদেশি ভাষা শিখতে পারলে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে।

তিনি বলেন, প্রশিক্ষণে কতজন অংশ নিয়েছেন, শুধু তা দেখলে চলবে না। প্রশিক্ষণার্থীরা কতটা দক্ষতা অর্জন করেছেন, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ কর্মসূচির প্রজেক্ট স্পেশালিস্ট মঞ্জুর মোর্শেদসহ মুসলিম এইড ইউকের কর্মকর্তারা বক্তব্য দেন। প্রশিক্ষণ সম্পন্ন করা তরুণ-তরুণীরাও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category