• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Headline
পাঁচ বছরে আক্রান্তের হার দ্বিগুণ: দেশে নতুন এইচআইভি পজিটিভদের মধ্যে বাড়ছে শিক্ষার্থী সোশ্যাল মিডিয়া ম্যানার্স-০১ সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ: বিনিয়োগের দুয়ার খুলছে বেসরকারি খাতের জন্য বিএনপিতে ফেরার আবেদন করিনি, ইচ্ছাও নেই: রুমিন ফারহানা গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি এনসিপির নাশকতা ঠেকাতে জাতীয় ঐক্যের উদ্যোগ সরকারের: সংলাপে বসতে নানা শর্ত বিরোধী দলগুলোর টঙ্গীতে চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক ছাত্রলীগের নেত্রী হাঁটুর ব্যথায় কাতর: কী করবেন অভ্যন্তরীণ অস্থিরতা ও বৈশ্বিক মন্দায় সংকটে পোশাক খাত: কমছে রপ্তানি আদেশ ও পণ্যের দাম ব্যাংক খাতের সংকট উত্তরণে জরুরি ও টেকসই সংস্কার অপরিহার্য

চাকরি না খুঁজে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলুন: নবীন শিক্ষার্থীদের ফখরুল

Reporter Name / ২০৩ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবাই সরকারি চাকরি পাবেন না। তাই চাকরির পেছনে না ছুটে নিজেরাই অ্যাগ্রো বেইজড ইন্ডাস্ট্রি, পোল্ট্রি কিংবা খামার গড়ে তুলে কর্মসংস্থানের পথ তৈরি করুন।

রোববার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, আপনারা লাখো শিক্ষার্থীর মধ্য থেকে মেধার ভিত্তিতে এখানে পড়ার সুযোগ পেয়েছেন। কিন্তু মনে রাখবেন, এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইট গড়ে উঠেছে কৃষক ও শ্রমজীবী মানুষের কষ্টার্জিত অর্থে। তাই পড়াশোনা শেষে দেশের প্রতি সেই ঋণ আপনাদেরই শোধ করতে হবে।

তিনি বলেন, দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে ‘অ্যাগ্রিকালচার হাব’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্যোক্তা হয়ে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে পারেন। পাশাপাশি নতুন প্রযুক্তি ও গবেষণার ফল মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে শেকৃবির আবাসন সংকট নিরসন এবং গবেষকদের জন্য গবেষণা তহবিল বৃদ্ধিতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেন বিএনপি মহাসচিব।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। এছাড়া উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত মহিলা আসন-১৬-এর সংসদ সদস্য সানজিদা ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন এবং ট্রেজারার অধ্যাপক ড. আবুল বাশার।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ডিপার্টমেন্টের চেয়ারম্যানসহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category