• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Headline
হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন সরকার ও নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইসিটি মন্ত্রীর প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে এলজিইডিকে ক্যাডারভুক্ত করা হবে : মীর শাহে আলম যাত্রাবাড়ী ও শেরেবাংলা নগর থানার ওসি বদলি শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যু করার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া ২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ প্রধানমন্ত্রী হওয়ার পরদিন থেকেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান: রিজভী নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক

জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখা সভাপতি হাসিবের ওপর হামলা

Reporter Name / ১ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাবির শাখা সভাপতি হাসিবের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শ্রীমঙ্গলের রাধানগর এলাকার একটি সড়ক দিয়ে ইজিবাইকে করে হাসিবুল যাওয়ার পথে তার ওপর হামলা হয়।

এ সময় তার পাশের সিটে বসা একজন নারী ছিলেন। ইজিবাইকের গতিরোধ করে একজনকে বলতে শোনা যায়, ইনি হচ্ছেন জুলাই জঙ্গি হাসিবুল, সাথে মেয়ে নিয়ে, দেশ বিক্রি করে এখানে আমোদ ফুর্তি করছে। এরপর চিৎকার শোনা যায়। এরপর হাসিবুলকে বলতে শোনা যায়, ‘ভাই ভাই প্লিজ ভাই’ পরে হাসিবুল দৌড়ে সেখান থেকে চলে যান।

তবে কারা হাসিবুলের ওপর এই হামলা করেছে এ বিষয়ে কিছু জানা যায়নি।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, শ্রীমঙ্গলের রাধানগর এলাকার একটি রিসোর্ট থেকে চেক আউট হয়ে বের হওয়ার সময় তার ওপর হামলা হয়। হামলার পর হাসিবুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোনে পাওয়া যায়নি। আমরা পরবর্তীতে রিসোর্টে খোঁজ নিয়েছি, তিনি রিসোর্টেও যাননি। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category