• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Headline
বড় হলে ভাইবোনদের দূরত্ব: ১০টি কারণ আমিই প্রধানমন্ত্রীকে বলেছিলাম তেলের ব্যবসা প্রাইভেটে দিতে: জ্বালানিমন্ত্রী বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ সরকার জ্বালানি সংকট সমাধানে কাজ করছে: জ্বালানি প্রতিমন্ত্রী শিক্ষক নিয়োগে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা বাড়াতে চায় ভিসা বাংলাদেশ-সিঙ্গাপুর যৌথ চেম্বার গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হাসিনার প্রত্যর্পণ ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য হবে না: নাহিদ শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএতেই রাখার দাবি ইসলামী আন্দোলনের

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

Reporter Name / ১৬৭ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানও।

শনিবার (১৯ জুলাই) রাতে ধানমন্ডির শংকরে ইবনে সিনা হাসপাতালে যান বিএনপির এ দুই শীর্ষ নেতা। সেখানে চিকিৎসা নিচ্ছেন ডা. শফিকুর রহমান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত আমিরের শয্যাপাশে কিছু সময় বসে কথা বলেন। এসময় চিকিৎসকদের কাছ থেকে তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ-খবর নেন।

সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমান দুই দফায় অসুস্থ হয়ে পড়েন। প্রথমবার অসুস্থ হয়ে পড়লে মঞ্চে থাকা নেতারা তাকে ধরে তোলেন। এর কিছু সময় পর তিনি পুনরায় বক্তব্য দেওয়া শুরু করেন। তবে আবার তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বসিয়ে দেওয়া হয়।

তখন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, গরমের কারণে আমিরে জামায়াত সামান্য অসুস্থ হয়ে পড়েছেন।

পরে প্রায় ১০ মিনিট ধরে ডা. শফিকুর রহমান মঞ্চে ডায়াসের পাশে পা মেলে বসেই বক্তব্য দেন। তার পাশে তখন চিকিৎসকদেরও উপস্থিতি লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category