• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Headline
ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণেই থাকবে: জবি ভিসিকে শাসালেন ছাত্রদল নেতা ১০টি পর্যবেক্ষণ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেয়া হবে: তথ্য উপদেষ্টা শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে অবস্থান জানাল দিল্লি ৬ গিগাহার্জ ব্যান্ডের ৭০০ মেগাহার্জ ওয়াই-ফাইয় উন্মুক্তে আপত্তি বিটিআরসির ১৩ বছরের সর্বনিম্ন: বিদেশি ঋণের প্রতিশ্রুতি ৩৭% হ্রাস নাগরিক সেবায় কোটা ব্যবস্থার অমীমাংসিত বিতর্ক: দুই বছর পরো সংস্কার নিয়ে স্থবিরতা রাজনৈতিক বিবেচনায় ২৬৫ ডিএজি-এএজি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জে রিট

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে কারও নয়: রিজভী

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে কারও নয়। এটি সব রাজনৈতিক দল, ছাত্র-জনতা ও সাধারণ মানুষের সম্মিলিত প্রয়াসের ফল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (৩ আগস্ট) দুপুরে বিএমইউতে জুলাইয়ে নার্সদের অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রিজভী বলেন, যদি শেখ হাসিনার পতন না হতো, আর জুলাই আন্দোলন ব্যর্থ হতো, তাহলে আমাদের অনেকেরই ফাঁসি হয়ে যেতো বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত বিস্ফোরণ ছিল। এমনকি প্যারিস বিপ্লবের থেকেও জুলাই বিপ্লব কোনো অংশে কম নয়। এনসিপি নেতাদের শেখ হাসিনার রাজনৈতিক সংস্কৃতি বা পথ অনুসরণ না করার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতি উন্নত হতে হবে। এত জুলুম-নির্যাতনের পরও আমরা বাজে কথা বলিনি। এসময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে। ফেসবুকে সরকার গঠন করা গেলেও রাষ্ট্র পরিচালনা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category