• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
Headline
ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসকদের রমরমা বাণিজ্য হাজব্যান্ড থিংস! অনাহার ও তোষণনীতি: রাজনৈতিক কাঠামোর কাছেই জিম্মি সাধারণ মানুষ আসন্ন বৈশ্বিক খাদ্যসংকটের পদধ্বনি: ফোর-এফ সংকটের মুখে কতটা প্রস্তুত বাংলাদেশ? লোকসানের ফাঁদে আউশ: কেবল প্রণোদনা নয়, কৃষকের লাভ নিশ্চিত করা জরুরি দাঁড়িয়ে থাকার ফলে কোমর ব্যথা হলে কী করবেন? ১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী প্রিজন ভ্যান খুলে দেন এসআই প্রদীপ, প্রাইভেট কারে পালান পিচ্চি রাজা শুধু মালদ্বীপ নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব বঙ্গোপসাগরজুড়ে: নাশিদ সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার যুবক নিহত

জ্বর কেন উপকারী?

Reporter Name / ৪০৩ Time View
Update : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

গায়ে জ্বর এলে কী করা বা না করা উচিত, সে বিষয়ে নানা প্রচলিত ধারণা চালু আছে৷ কিন্তু জ্বর সম্পর্কে স্পষ্ট ধারণা, বয়স ও শরীরের অবস্থার ওপর অনেক কিছু নির্ভর করে৷ বিশেষজ্ঞরা কিছু ক্ষেত্রে জ্বর কমানোর পরামর্শ দেন৷

জ্বরের উপকারী দিক ও ঝুঁকি নিয়ে একটি গবেষণার বরাত দিয়ে প্রতিবেদন করেছে ডয়েচে ভেলে।

সেখানে বলা হয়েছে, জ্বর হলে অনেকে প্রচণ্ড কাহিল হয়ে পড়েন৷ কিন্তু জ্বর এলে দেখিয়ে দেয় যে, শরীর কোনো শত্রুর বিরুদ্ধে প্রতিরোধের লড়াই চালাচ্ছে৷ শরীরের তাপমাত্রা বাড়িয়ে সেটি অস্ত্র হিসেবে ব্যবহার করে। কারণ অনেক ভাইরাস ও ব্যাকটেরিয়া বেশি উত্তাপ সহ্য করতে পারে না৷ ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রায় সেগুলোর সবচেয়ে ভালো বংশ বৃদ্ধি ঘটে৷

জ্বরের কারণে চারপাশের পরিবেশ আরও উষ্ণ হয়ে পড়লে কিছু জীবাণুর প্রোটিন গুটি পাকিয়ে যায়৷ ফলে বংশ বৃদ্ধির পথে বাধা আসে বা জীবাণু মরে যায়৷ অর্থাৎ জ্বর শরীরের জন্য উপকারী৷

রোগের প্যাথোজেন প্রতিরোধের ক্ষেত্রে লিম্ফোসাইটের এক জরুরি ভূমিকা রয়েছে৷ সেই প্রতিরোধী কোষ ভাইরাস বা ব্যাকটেরিয়ার মতো হানাদার শনাক্ত করে সেগুলোর বিরুদ্ধে লড়াই করে৷ সংক্রমণের জায়গায় পৌঁছে গিয়ে সেখানে প্রতিরোধ গড়ে তোলে৷ জ্বর সেই প্রক্রিয়ার গতি আরও বাড়িয়ে দিতে পারে৷ কারণ তখন হিটস্টক প্রোটিনের নিঃসরণ ঘটে৷ লিম্ফোসাইটের গতি আচমকা বাড়িয়ে দেয়৷ আরও দ্রুত গতিতে এবং আরও ভালোভাবে সেগুলো ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালাতে পারে৷

জ্বর সাহায্য করে না ক্ষতি করে, এর কোনো সহজ উত্তর নেই৷ জ্বর কমানোর চেষ্টা করা উচিত কিনা, সেটিও কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভর করে৷ সংক্রমণ বিশেষজ্ঞ হিসেবে ড. টিল মনে করেন, কিছু বয়সের মানুষের জন্য জ্বর বিশেষভাবে বিপজ্জনক৷ একদিকে খুব কম বয়সি রোগী, অর্থাৎ বয়স এক বছরেরও কম৷ অন্যদিকে ৭৫ বছরেরও বেশি বয়সি মানুষ৷ এটা হলো বয়স সংক্রান্ত একটি বিষয়৷ এ ছাড়া যাদের আগে কোনো কঠিন রোগ হয়েছে, তাদেরও ঝুঁকি বেশি৷ এমন মানুষের ক্ষেত্রে আমি উপসর্গের থেকে জ্বরকে বেশি গুরুত্ব দিই৷’

জ্বরে যত ঝুঁকি

কারণ আমাদের শরীরের বেশিরভাগ প্রক্রিয়া ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়ে ভালো ঘটে৷ শরীরের তাপমাত্রা দীর্ঘ সময় ধরে বেড়ে গেলে সেটা বিপজ্জনক হতে পারে৷ এমনকি স্বাস্থ্যবান মানুষের জ্বর ৪০ ডিগ্রি বা তার বেশি হলে কঠিন পরিণতি ডেকে আনতে পারে৷ ইন্টেনসিভ কেয়ারের ডা. প্রো. স্টেফান ক্লুগে বলেন, যেমন কঠিন ডিহাইড্রেশন, অত্যন্ত দ্রুত হৃদস্পন্দন, রক্তচাপ কমার মতো জটিলতা দেখা দিতে পারে৷ এমন পরিস্থিতিতে অবশ্যই জ্বর কমাতে হয়৷

তবে ঠিক কখন জ্বর কমানো উচিত, এর কোনো সাধারণ নিয়ম নেই৷ যাবতীয় গবেষণার ফল একটি বিষয়ে ঐকমত্য সৃষ্টি করে৷ শুধু জ্বর কমানোর মাধ্যমে রোগের সময় কমানো সম্ভব নয়৷

চিকিৎসক হিসেবে ড. টোমাস গ্যুন্টার বলেন, জ্বর আসলে শরীরের অ্যালার্ম৷ শরীর বলে, আমার একটা সমস্যা হয়েছে, আমাকে শান্তিতে থাকতে দাও৷ আমাকে এখন অন্য বিষয়ে মনোযাগ দিতে হবে৷ অর্থাৎ উৎসের বিরুদ্ধে লড়াই করতে হবে৷ তার জন্য শরীরের শক্তির প্রয়োজন হয়৷ কিন্তু জ্বর উপেক্ষা করে স্বাভাবিকভাবে কাজ চালিয়ে গেলে, শরীরের ওপর চাপ সৃষ্টি করলে রোগ আরও অনেক কঠিন হয়ে পড়তে পারে৷

জ্বর এলে যথেষ্ট পরিমাণ পান করা অত্যন্ত জরুরি৷ শরীরের তাপমাত্রা এক ডিগ্রি বাড়লেই বাড়তি এক লিটার করে পান করতে হবে৷ অর্খাৎ সাড়ে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা দিলে দিনে প্রায় পাঁচ লিটার পানি খেতে হবে৷ কেউ সেটা না পারলে তাকে জ্বর কমানোর চেষ্টা করতে হবে৷

ওষুধের মাধ্যমে কয়েক ঘণ্টার জন্য তাপমাত্রা কমানো সম্ভব৷ বাইরে থেকেও শরীরকে ঠাণ্ডা রাখার চেষ্টা করা যায়৷ যেমন কপালে জলপট্টি দিয়ে সেটা করা হয়৷ পানিতে ভিনেগার মিশিয়ে কাপড় ভিজিয়ে কয়েক মিনিটের জন্য পায়ে জড়িয়ে রাখলে আরাম পাওয়া যায়৷

এক রোগীর শরীরের তাপমাত্রা আবার স্বাভাবিক হয়ে উঠেছে৷ তিনি জ্বর কাটিয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে গেছেন৷

সূত্র: ডয়চে ভেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category