• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Headline
ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণেই থাকবে: জবি ভিসিকে শাসালেন ছাত্রদল নেতা ১০টি পর্যবেক্ষণ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেয়া হবে: তথ্য উপদেষ্টা শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে অবস্থান জানাল দিল্লি ৬ গিগাহার্জ ব্যান্ডের ৭০০ মেগাহার্জ ওয়াই-ফাইয় উন্মুক্তে আপত্তি বিটিআরসির ১৩ বছরের সর্বনিম্ন: বিদেশি ঋণের প্রতিশ্রুতি ৩৭% হ্রাস নাগরিক সেবায় কোটা ব্যবস্থার অমীমাংসিত বিতর্ক: দুই বছর পরো সংস্কার নিয়ে স্থবিরতা রাজনৈতিক বিবেচনায় ২৬৫ ডিএজি-এএজি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জে রিট

ট্রেলারে নজর কাড়লেন ‘বিপ্লবী‘ জিৎ

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ অভিনীত নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর অফিশিয়াল ট্রেলার প্রকাশ পেয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে বিপ্লবী ‘অনন্ত সিং’-এর ভূমিকায় অভিনয় করেছেন জিৎ। ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

ট্রেলারে অনন্তর জীবন সংগ্রাম ও নতুন প্রজন্মের সুরক্ষিত ভবিষ্যতের জন্য তার আত্মত্যাগের গল্প তুলে ধরা হয়েছে।

শুধু একজন বিপ্লবী হিসেবেই নয়, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবেও জিতের চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। ট্রেলার প্রকাশের পর অভিনেতার লুক নিয়ে ব্যাপক প্রশংসা করেছেন জিতের ভক্তরা।

এতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন, চন্দন সেন, প্রিয়াঙ্কা সরকার ও টোটা রায়চৌধুরী। পুলিশের চরিত্রে টোটা এবং ভিন্ন ভিন্ন লুকে জিতের উপস্থিতি ট্রেলারে বেশ প্রশংসিত হচ্ছে।
এর আগে গত ২৭ মে সিনেমাটি মুক্তির কথা থাকলেও কারিগরি ও প্রযোজনা সংক্রান্ত কারণে মুক্তির ঠিক ১২ দিন আগে তারিখ পিছিয়ে দেওয়া হয়। পরে নির্মাতারা ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে অর্থাৎ ১৪ আগস্ট নতুন মুক্তির দিন ঘোষণা করেন।

উল্লেখ্য, এই একই দিনে ওপার বাংলার আরেক তারকা দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমাটি মুক্তির কথা থাকলেও পরবর্তীতে তা স্থগিত করার ঘোষণা দেন অভিনেতা নিজেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category