• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Headline
শুরু হলো মাধ্যমিকের লড়াই কূটনীতিকের বদলে রাজনীতিক: ঢাকার নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী ভিআইপি প্রটোকলে লাগাম: মন্ত্রীদের সফরে নতুন নিয়ম হরমুজ সংকটে মিত্রদের নীরবতায় কি খাদের কিনারে ন্যাটো? নিরাপত্তাহীনতায় ৬০ লাখ রেমিট্যান্স যোদ্ধা, সরকারি পদক্ষেপে কেবলই ‘পর্যবেক্ষণ’ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ

ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ করবে মালয়েশিয়া সরকার

Reporter Name / ২২৪ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

মালয়েশিয়ায় ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ চালু হতে যাচ্ছে। মূলত দেশটির প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর জন্য পাইলট প্রকল্প শুরু করতে চলেছে মালয়েশিয়ান কমিউনিকেশন্স অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি)।

রোববার এমসিএমসি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, মালয়েশিয়ান রিসার্চ অ্যাক্সিলারেটর ফর টেকনোলজি অ্যান্ড ইনোভেশন এবং স্থানীয় ড্রোন প্রযুক্তি প্রদানকারীদের সঙ্গে অংশীদারত্বে এ প্রকল্প পরিচালিত হবে।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, এ উদ্যোগটি গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য ক্লিনিক থেকে নির্বাচিত জাতীয় তথ্য প্রচার কেন্দ্র (নাদি) পর্যন্ত ওষুধ সরবরাহের কার্যকারিতা প্রদর্শনের জন্য একটি পাইলট প্রকল্প। এছাড়াও এর লক্ষ্য হলো দ্বীপপুঞ্জ, প্রত্যন্ত গ্রাম এবং সঠিক রাস্তা অবকাঠামোবিহীন স্থানসহ দুর্গম এলাকায় থাকা সম্প্রদায়ের জন্য ওষুধের অ্যাক্সেস দ্রুততার সঙ্গে নিশ্চিত করা।

পাইলট প্রকল্পের প্রথম ধাপটি বছরের চতুর্থ প্রান্তিকে দুটি নাদি কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ত করে পরিচালিত হবে এবং ২০২৬ সালে ১৫০ এবং পরের বছর ৩৯২টিতে সম্প্রসারিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category