• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Headline
অতিরিক্ত বাসভাড়া নিলে জরিমানা, বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না বিরোধী দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে: রিজভী দূরপাল্লা ও মহানগরে বাসভাড়া বাড়ল নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিমার টাকা হাতাতে নিজেদের বাসেই আগুন দিচ্ছে আওয়ামী লীগ চক্র চাকরির চূড়া থেকে নামার প্রস্তুতি ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

ড্রোন হামলা রাশিয়ার দুই অঞ্চলে

Reporter Name / ৪৭৫ Time View
Update : রবিবার, ২৮ মে, ২০২৩

রাশিয়ার পশ্চিমাঞ্চলে দুটি এলাকায় ড্রোন হামলা চালানো হয়েছে। রাশিয়ার পেসকভ এবং টিভার অঞ্চলে এ হামলা চালানো হয়।

এর মধ্যে  পেসকভ অঞ্চলে একটি তেল শোধনাগার ভবনে দুটি ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর আনাদোলুর।

পেসকভ অঞ্চলের গভর্নর মিখাইল ভেদেনিকভ এক টেলিগ্রামবার্তায় বলেছেন, পাইপ লাইনের মাধ্যমে তেল করবরাহ করা একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনে ড্রোন হামলা হয়েছে।

নেভেরস্কি জেলার লিৎভিনোভো এলাকার তেলক্ষেত্রে ওই দুটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

পৃথক বিবৃতিতে টিভার অঞ্চলের গর্ভনর ইগর রুডেনিয়া জানিয়েছেন, এনিাড্রয়ানোপোলস্কি জেলার ইয়েরোখিনো গ্রামের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে।

দুই অঞ্চলের গর্ভনরই প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর জানাতে পারেননি। রাশিয়ার দাবি এসব হামলার সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনী জড়িত।

সম্প্রতি রাশিয়ার দুটি বিদ্রোহী গোষ্ঠীর মাধ্যমে সীমান্তে রাশিয়ার দুটি গ্রামে হামলা চালিয়েছিল ইউক্রেনীয় বাহিনী।

কিন্তু রাশিয়া সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালিয়ে ৭০ মস্কোবিরোধী বিদ্রোহী গোষ্ঠীর লোকজনকে হত্যা করে।

সম্প্রতি রুশ বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ-প্রতীক্ষিত পাল্টা হামলা শুরু করতে কিয়েভ প্রস্তুত বলে মন্তব্য করেছেন ইউক্রেইনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেকসি দানিলভ।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনীর নিয়ন্ত্রণ থেকে তাদের ভূখণ্ড পুনরুদ্ধারে শিগগিরই বড়সড় এ হামলা শুরু করার কথা জানালেও কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি। এরই মধ্যে শনিবার রাশিয়ার দুটি অঞ্চলে ড্রোন হামলার ঘটনা ঘটলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category