• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Headline
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য সরকারের নিখোঁজ শিশুর লাশ মিলল সীমান্তের ওপারে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে পথ খুলে দিলো হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়

Reporter Name / ১৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান বিলুপ্ত করা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশটি বাতিল ও সংবিধানের যেকোনো সংশোধনী আনতে গণভোটের বিধান পুনরুজ্জীবিত করে হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন। এর ফলে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের যে বিধান আওয়ামী লীগ করেছিল, তা বাতিল হয়ে গেল। তার জায়গায় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ সুগম হলো।

আজ (মঙ্গলবার, ৮ জুলাই) দুপুরে এ রায় প্রকাশ করা হয়। গেল ডিসেম্বরে সংবিধানের পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে করা দুই রিট মামলার রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ এ রায় দিয়েছিলো।

এ রায়ে সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদও পুনরুজ্জীবিত হলো। এ ধারায় গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করার সুযোগ রয়েছে। এছাড়া পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত ৭ক, ৭খ, ৪৪ (২) অনুচ্ছেদ বাতিল ঘোষণা করা হয়েছে। যেখানে সংবিধানের একটি বড় অংশের পরিবর্তন অসম্ভব করে রাখা হয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category