• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Headline
যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর বন্ধ হচ্ছে আবাসিক গ্যাস সংযোগ

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৪৭

Reporter Name / ১৭৫ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

দক্ষিণ কোরিয়ায় ১৮১ জন আরোহী নিয়ে অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৭ জনের নিহত হয়েছেন। দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্লেন রানওয়ে থেকে সরে গিয়ে একটি বেড়াতে আছড়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৮১ যাত্রী নিয়ে বহনকারী বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে বিমানবন্দরের সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা খায়। আঘাতের ফলে বিমানটিতে আগুন ধরে যায়।

ইয়োনহাপ নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটিতে ১৭৫ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে এবং অনেকে আহত হয়।

দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুয়ান বিমানবন্দরে উদ্ধার অভিযান চলছে। বিমানটিতে আগুন লাগার পর আকাশ ধোঁয়ায় ভরে যায় এবং বিমানবন্দরে বিশৃঙ্খলা দেখা দেয়।

জরুরি সেবাকর্মীরা আহতদের সাহায্য করতে এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে এই দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category