• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভোটারদের আস্থা ফেরাতে ১ লাখ সেনা মোতায়েন, টহল চলবে কেন্দ্রের আঙিনায় ইসলামাবাদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৫, বাড়ছে হতাহত ক্ষমতায় গেলে বিচার ব্যবস্থা সবার জন্য সমান হবে: জামায়াত আমির জাপানের সঙ্গে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর: শুল্কমুক্ত সুবিধা পেল ৭,৩৭৯ বাংলাদেশি পণ্য আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড মোস্তাফিজকে বাদ দেওয়ার চড়া মূল্য: ৯ কোটির জেরে আইসিসির ক্ষতি ৬ হাজার কোটি! ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে ১৭ ঘণ্টার ব্যবধানে সারাদেশে আরেকটি ভূকম্পন অনুভূত, আফটারশকের শঙ্কা লিবিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত গাদ্দাফিপুত্র সাইফ আল-ইসলাম ১১ বছরের গৃহকর্মীকে নির্যাতন: বিমানের এমডি সাফিকুরের নিয়োগ বাতিল, দায়িত্বে ড. হুমায়রা

দুই কর্মচারীর কারাদণ্ড এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির দায়ে

Reporter Name / ৩২০ Time View
Update : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

রংপুরের পীরগঞ্জ উপজেলায় চলতি এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি করে পাচারের চেষ্টাকালে পীরগঞ্জ মহাবিদ্যালয়ের ল্যাব এসিস্ট্যান্ট ও পিয়নকে আটক করে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

সাজাপ্রাপ্তরা হলেন- ল্যাব এসিস্ট্যান্ট মো. রাছেল (২৬) ও পিয়ন মো. রাকিবুল ইসলাম নাজমুল (২৬)।

সোমবার উপজেলার পীরগঞ্জ মহাবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব অধ্যক্ষ মো. ছাদেকুল ইসলাম।

পুলিশ ও কেন্দ্র সচিব জানায়, সোমবার পীরগঞ্জ মহাবিদ্যালয় কেন্দ্রে দিনের প্রথমার্ধে জীববিজ্ঞান, পৌরনীতি ও পরিসংখ্যান বিষয়ের পরীক্ষা হচ্ছিল। এই কেন্দ্রে পীরগঞ্জ মহিলা কলেজের ১৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালে বেলা ১১টার দিকে ওই কলেজের ল্যাব এসিস্ট্যান্ট মো. রাছেল (২৬) জীববিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র কেন্দ্র সচিবের কক্ষ থেকে কৌশলে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করেন পরীক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা উপজেলা পরিসংখ্যান অফিসার মো. আলতাফ হোসেন। এদিকে প্রশ্নপত্র পাচারের কাজে সহায়তা করায় কলেজের পিয়ন মো. রাকিবুল ইসলাম নাজমুলকেও (২৬) আটক করা হয়।

পরে ওই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. তকী ফয়সাল তালুকদার। এ সময় তিনি দায়িত্বরত কর্মকর্তাসহ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রশ্নপত্র চুরি ও পাচারের কাজে জড়িত থাকায় ২ বছরের কারাদণ্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category