• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Headline
হাত ঝিমঝিম প্রতিরোধ করার জন্য কিছু ব্যয়াম সুস্থ, মানবিক ও সহমর্মিতাপূর্ণ বাংলাদেশ গড়াই সরকারের অন্যতম লক্ষ্য: জুবাইদা রহমান এসডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্পিকার খাদ্যে ভেজাল প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে: খাদ্যমন্ত্রী সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ দলের পলাতকদের তথ্য দিলে পুরস্কার দেবে যশোর বিজিবি মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি গোপালগঞ্জের ডিসি প্রত্যাহার, এসপি বদলি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

নতুন দিন রাশিয়ায় আতঙ্কের রাত শেষ

Reporter Name / ৪৯৪ Time View
Update : সোমবার, ২৬ জুন, ২০২৩

রাশিয়ার সেনা নেতৃত্বের বিরুদ্ধে ওয়াগনার যোদ্ধারা ‘বিদ্রোহ’ ঘোষণা করে। ওয়াগনার বাহিনীর রাজধানীর দিকে অগ্রসর হওয়ার খবরে এদিন মস্কোজুড়ে চলছিল লকডাউন। রাষ্ট্রীয় নির্দেশে ঘরবন্দি হয়ে দিন কাটিয়েছে স্থানীয়রা।

শহরটির রাজনৈতিক প্রাণকেন্দ্র বিখ্যাত রেড স্কোয়ারে দেখা গেছে ব্যারিকেড। তবে ওয়াগনারের এই বিদ্রোহ সেনা-সরকার-বাসিন্দাদের যে হুমকির মধ্যে রেখেছিল তা এখন কেটে গেছে। শ্বাসরুদ্ধ দিন শেষে আতঙ্কের রাত কাটতেই শঙ্কামুক্ত ভোরের সূর্য এসে পড়েছে পুরো মস্কোবাসীর চোখে-মুখে। ২৪ ঘণ্টা পর এক ঝলমলে নতুন দিনের দেখা মিলল মস্কোতে।

রাজধানীর বেশ কয়েকজনের কাছে ওয়াগনারের বিদ্রোহ সম্পর্কে অভিমত জানতে চায় বিবিসি। স্থানীয় এক বাসিন্দা বিবিসির রাশিয়া সম্পাদক স্টিভ রোজেনবার্গকে বলেন, ‘তারা এখনো কোনো ট্যাংক দেখিনি, তাই আমরা এই বিষয় নিয়ে চিন্তা করব না।’

অন্য একজন জানান, তারা ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন ও ১৯৯৩ সালে সাংবিধানিক সংকটের সময় মস্কোর রাস্তার ট্যাংক থেকে বেঁচে গিয়েছিল। তাই ‘আজ যাই হোক না কেন আমরা বেঁচে থাকব।’ গালিনা নামের এক নারী রয়টার্সকে বলেন, ‘আমরা মোটেও ভয় পাই না। আমাদের প্রেসিডেন্ট ও জনগণের ওপর আমার আস্থা আছে।’

কিন্তু অন্য এক বাসিন্দা নিকোলাই ঘটনাগুলোকে ‘ভয়ংকর’ বলে অভিহিত করেন। বলেন, ‘আমরা এখন জানি, মস্কোতে অগ্রসর হওয়ার হুমকি পেরিয়ে গেছে। তবে বাসিন্দাদের বাড়িতে থাকার ও সোমবার পর্যন্ত কাজে যাওয়ার হুমকি এখনো বহাল রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category