• শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
Headline
মহান মে দিবস: রক্তস্নাত ইতিহাসের পাতা থেকে একুশ শতকের নতুন লড়াই শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল কারিগর : রাষ্ট্রপতি শ্রমজীবীদের প্রতি প্রধানমন্ত্রীর বাণী গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধ সম্প্রদায়কে রাষ্ট্রপতির শুভেচ্ছা ‘ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না’: প্রধানমন্ত্রী ফুটবল মাঠের পরিচিত মুখ থেকে শীর্ষ সন্ত্রাসী: গুলিতেই শেষ হলো মাফিয়া টিটনের অধ্যায় কক্সবাজারে বন্যহাতির আক্রমণে মা ও শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু মার্কিন অবরোধে তেলের ব্যারেল ১২০ ডলারে

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ‘মুক্তিযোদ্ধা জনতা পার্টি‘

Reporter Name / ৪২৪ Time View
Update : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টির আত্মপ্রকাশ ঘটেছে। এ সময় পার্টির খসড়া ঘোষণাপত্র পাঠ করেন দলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ।

ঘোষণাপত্রে বলা হয়, ক্ষুধা-দারিদ্র্য, ঘুস-দুর্নীতি, সন্ত্রাস-চাঁদাবাজি, শিশু ও নারী ধর্ষণ, অপহরণ, বিদেশি সংস্কৃতির আগ্রাসনে অতিষ্ঠ হয়ে উঠেছে বাংলাদেশের মানুষ। এ ভয়াবহ সংকট থেকে পরিত্রাণ পেতে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাওয়ার বিকল্প নেই।

ঘোষণাপত্রে, মুক্তিযোদ্ধা-জনতাকে এ পার্টির পতাকাতলে এনে স্বাধীনতাবিরোধী রাজাকার, আলবদর, আলশামসদের চিরতরে উৎখাত করে সোনার বাংলা গড়া এ দলের অঙ্গীকার। ঘোষণাপত্রে মুক্তিযোদ্ধাদের বর্তমান ২০ হাজার টাকা সম্মানি ৫০ হাজার টাকা করার দাবি জানানো হয়।

ঘোষণাপত্রে আরও বলা হয়, দেশের সব ক্ষুদ্র জাতি, গোষ্ঠী, সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক সংস্কৃতি পালন ও বিকাশের সহযোগিতা করা এ দলটির উদ্দেশ্য। দলটি সব নাগরিকের মতামত প্রকাশের স্বাধীনতা ও অধিকারের প্রতি পূর্ণ সমর্থনে এবং সব অধিকার প্রতিষ্ঠায় তাদের পাশে থাকবে। সংবাদ সম্মেলনে দলটির ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category