• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Headline
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য সরকারের নিখোঁজ শিশুর লাশ মিলল সীমান্তের ওপারে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

নিখোঁজ শিশুর লাশ মিলল সীমান্তের ওপারে

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ওপারে মো. শাকিল এক বাংলাদেশি শিশুর মরদেহ পাওয়া গেছে। শনিবার গভীর রাতে বিএসএফ তার মরদেহটি নিয়ে যায়। শাকিল উপজেলার সীমান্তবর্তী গ্রাম আব্দুল্লাহপুরের মালু মিয়ার ছেলে। গত দুই দিন ধরে সে নিখোঁজ ছিল। শাকিল মানসিকভাবে অসুস্থ ছিল বলে পরিবারের লোকজন জানায়।

পরিবারের সদস্যরা জানায়, মানসিকভাবে অসুস্থ শাকিল শুক্রবার থেকে নিখোঁজ ছিল।

শনিবার রাতে আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বিজিবি-বিএসএফ বিষয়টি নিয়ে আলোচনা করে। শাকিলের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করে। তবে মরদেহটি ভারত সীমানায় পাওয়া গেছে বলে সেখানকার পুলিশ এসে নিয়ে যায়।

বিজিবি সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, মরদেহটি ভারতীয় অংশে থাকায় বিজিবি-বিএসএফ ও দুই দেশের পুলিশের আলোচনার মাধ্যমে সে দেশে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রক্রিয়া অনুযায়ী মরদেহ দেশে আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category