• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Headline
লন্ডন স্টক এক্সচেঞ্জে ফের শুরু বেক্সিমকো ফার্মার লেনদেন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির দা’র কোপে আহত দুই পুলিশ কর্মকর্তা শান্তিচুক্তির ‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান সব বিষয়ে বিরোধিতার সংস্কৃতি সমর্থন করি না: সংসদে বিরোধীদলীয় নেতা তারেক রহমানের চীন সফর নিয়ে যা বলছে ভারতীয় গণমাধ্যম তিস্তা মহাপরিকল্পনা: উত্তরের মরুকরণ রোধ ও অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দিগন্ত ব্রিকসের চৌকাঠে বাংলাদেশ: ভাঙবে কি পুরনো জটিলতা? শুক্রাণু বাড়াতে অনলাইনে ভাইরাল ‘পদ্ধতি’ কতটা নিরাপদ? চিকিৎসকরা যা বলছেন ভিএআরের হাহাকার: নকআউটের দোরগোড়ায় মিসর, অপেক্ষায় ইরান সম্পর্কের জটিল সমীকরণে ’আজও অর্ধাঙ্গিনী’

নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনীর চূড়ান্ত আপিল শুনানি

Reporter Name / ৩৯৯ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

পঞ্চদশ সংশোধনী বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের চূড়ান্ত শুনানি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানির নতুন তারিখ হিসেবে আগামী ৫ মার্চ নির্ধারণ করে।

এ সময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মতামত দেন যে পঞ্চদশ সংশোধনীর কিছু বিষয় পরবর্তী সংসদের বিবেচনার জন্য ছেড়ে দেওয়া সমীচীন হবে।

এদিন, অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতিকে বলেন, আগের আপিল বিভাগের মতো এমন কোনো রায় দিতে চাননা, যা নিয়ে প্রশ্ন ওঠে।

বিএনপির আইনজীবীরা বলেন, দেশের মানুষ নির্বাচনমূখী। দুই মাসে পর নির্বাচন। এখন পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল করলে পরবর্তী সংসদের জন্য সংস্কারে জটিলতা তৈরি হবে।

পরে, ব্যারিস্টার সারা হোসেন বলেন, সংবিধানের পরবর্তী সংশোধনে যাতে মুক্তিযুদ্ধের বিষয়গুলো অক্ষুণ্ণ থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category