• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
Headline
সারাদিন ক্লান্তি ও ঘুম ঘুম ভাব ভিটামিন বি১২ ঘাটতির লক্ষণ রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন ‘১৭ বছরের ত্যাগ-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে ছাত্রদল’ ইরান ইস্যুতে ‘প্রকাশ্য’ সমঝোতায় অস্বীকৃতি হোয়াইট হাউসের আসমানী মুসিবত এড়ানোর জন্য ১০টি পরামর্শ চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, ২ চিকিৎসককে বরখাস্ত আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চাকরি না খুঁজে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলুন: নবীন শিক্ষার্থীদের ফখরুল ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর

নুরের ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ: অ্যাটর্নি জেনারেল

Reporter Name / ৩২৮ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক, নিন্দনীয় এবং অপরাধমূলক ঘটনা। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের একটি অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (৩০ আগস্ট) ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান বলেন, জাতীয় পার্টি ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশের মানুষের রক্তের সাথে বেঈমানী করেছে। জুলাই অভ্যুত্থানে দলটি আওয়ামী লীগকে সহযোগীতা করেছে। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে তবে জাতীয় পার্টি কেন পারবে না?

তিনি আরও বলেন, মানুষের মধ্যে ১৭ বছরের ক্ষোভ যেভাবে বহিঃপ্রকাশ হচ্ছে অনাকাঙ্ক্ষিত। মবের মত ঘটনা সাথে সাথেই নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা সর্বোচ্চভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, জেলা বিএনপি সভাপতি আব্দুল মজিদ, গণঅধিকারের জেলা সভাপতি সাখাওয়াত হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category