• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Headline
রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলে ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার সালাহউদ্দিনের ব্যর্থতার দায় ইশরাকদের নিতে হবে কেন? প্রশ্ন হাসনাতের মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে: অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করলেন ইশরাক ক্যান্সার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজার বার্তা সর্বজনীন, সকল সম্প্রদায়ের: রিজভী সারাদেশে দিন-রাতের তাপমাত্রা কমতে পারে সর্বজনীন পেনশনে সুখবর, লাভবান হবেন গ্রাহকরা আইনি প্রক্রিয়া অনুসরণ করেই সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে: আইনমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

পদত্যাগ করলেন ইশরাক

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

মাদকবিরোধী অভিযানে পিস্তল প্রদর্শনের পর বিতর্কের মুখে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তিনি। এদিন বেলা ২টার আগে নেতাকর্মীদের নিয়ে প্রেসক্লাবে পৌছান ইশরাক হোসেন। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীরা নানা ধরনের স্লোগান দেন।

সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, ‘দুই-তিন দিন একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশি বিদেশি গণমাধ্যমে কিছুটা সত্য, কিছুটা অতিরঞ্জিত। কল্পকাহিনী বানানো হয়েছে। আমাকে টার্গেট করা হয়েছে। আমাকে হেয় করা হয়েছে। দল ও বিব্রত হয়েছে। ’

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নিজের নিরাপত্তার জন্যই সেদিন অস্ত্র হাতে নিয়েছিলাম। মিডিয়া কিছুটা সত্য ও কিছুটা অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করেছে। এতে আমি অসম্মানিত হয়েছি; আমার দল বিব্রত হয়েছে। ”

সেখানে মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ’ চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করে তিনি বলেন, ‘কিছু সংবাদমাধ্যম ন্যারেটিভ তৈরি করে বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করেছে। ’

এদিকে পদত্যাগের ঘোষণার আগে ইশরাক সাংবাদিকদের বলেন, “দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে। ”

এসময় তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেই গিয়েই আজকের এই পরিস্থিতি। যেখানে আমাকে মন্ত্রিসভা থেকে দলের ইচ্ছার বিরুদ্ধেই পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি আমি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি আরও বেশি আগ্রাসী হয়ে মাঠে নামবো, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ”

এর আগে সকালে ইশরাক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন।

সম্প্রতি রাজধানীতে নিজেই দলবল নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন ইশরাক। এসময় তার হাতে নিজের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র দেখা যায়। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

এ অবস্থায় রোববার (১৮ অক্টোবর) তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর একদিন পর আজ পদত্যাগ করতে যাচ্ছেন ইশরাক হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category