• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Headline
নবদম্পতিদের ৭টি ভুল অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী আত্মসমর্পণের আগেই আইনশৃঙ্খলা বাহিনী শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে পারে: আইনমন্ত্রী ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ আগস্টেই মালয়েশিয়া যাওয়া শুরু করবে বাংলাদেশি শ্রমিকরা সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী তিন দিনের সফরে ঢাকায় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর ব্রাজিলের সঙ্গে আমার সময় শেষ: নেইমার সম্মিলিত ইসলামী ব্যাংককে সম্পদ ও দায় বুঝিয়ে দিয়েছে এক্সিম ব্যাংক

পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে পুলিশের হটলাইন, অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ৭৪ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী যানবাহনে ছিনতাই ও চাঁদাবাজি রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের কোনো অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দ্রুত অভিযোগ জানাতে পুলিশের একটি বিশেষ হটলাইন চালু থাকবে বলেও নিশ্চিত করেন তিনি। আজ মঙ্গলবার (১২ মে) বেলা আড়াইটার দিকে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা জানান।

আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা

ঈদের আগে ও পরে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদর দপ্তরে টানা ১৪ দিন একটি বিশেষ মনিটরিং সেল খোলা থাকবে। এই সেল সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। পাশাপাশি, ঈদুল আজহায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার জন্য ইতোমধ্যে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা

পোশাক শ্রমিকদের ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে ঈদের আগেই সব গার্মেন্টস শ্রমিকের বকেয়া বেতন ও উৎসব ভাতা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি নিশ্চিত করেন যে, পোশাক খাতের শীর্ষ দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে ইতিমধ্যে সম্মতি জ্ঞাপন করেছে।

চামড়া সংরক্ষণে বিশেষ বরাদ্দ

কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয়, সে বিষয়েও সরকার প্রস্তুতি নিয়েছে। চামড়া যথাযথভাবে সংরক্ষণের উদ্দেশ্যে সারা দেশে লবণ বিতরণের জন্য ২০ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category