• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক দিকে প্রত্যাবর্তন, অন্য দিকে পতন… ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ, ছাড় পাবেন যারা ৫৯ ঋণখেলাপি ও ‘ব্যাংক ডাকাত’কে মনোনয়ন দিয়ে কীভাবে দুর্নীতি ঠেকাবে বিএনপি: জামায়াত আমির পাবনায় জামায়াত নেতাকে কুপিয়ে জখম আজ রাত ১২টা থেকে বিকাশ-নগদে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না আইন ও বিধি লঙ্ঘনের অভিযোগ: এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে হাইকোর্টে রিট নেটদুনিয়ায় ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলার এক ক্লিকেই জেনে নিন ভোটার নম্বর ও কেন্দ্র, ইসির ৪ সহজ পদ্ধতি ইরানের সঙ্গে ‘খুবই ভালো’ আলোচনা হয়েছে, চুক্তি করতে তারা মরিয়া: ট্রাম্প কারাবন্দি অবস্থায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

‘পাকিস্তান ম্যাচে ভারতই চাপে থাকবে’

Reporter Name / ৩৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বলেছেন, ভারতের মাঠে বিশ্বকাপ হওয়ায় ভারত-পাকিস্তান ম্যাচে কোহলিরা প্রত্যাশার চাপে থাকবে।

ওয়াসিম আকরাম রেডিও হানজিতে বলেছেন, ভারতের আছে মোহাম্মদ শামির মতো তারকা পেসার। সে স্বপ্নের মতো বোলিং করছে, বুমরাহ ফিট থাকলে সেও ভয়ংকর হয়ে উঠবে। এছাড়া অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনের মতো তারকা স্পিনার রয়েছে।

তিনি আরও বলেন, ভারতের মাঠে খেলা হওয়াতে তারা বাড়তি সুবিধা পাবে, আবার চাপেও থাকবে। ২০১১ সালে ভারত জিতেছিল কিন্তু সেখানে তখনো অতিরিক্ত চাপ ছিল। পাকিস্তানের ক্ষেত্রেও একই রকম হতো, যদি ওরা আয়োজক হতো। সেক্ষেত্রে চাপটা পাকিস্তানের ওপরেই থাকত।

এক প্রশ্নের জবাবে ওয়াসিম আকরাম বলেন, আমি আগেও বলেছি, যদি আমাকে একটি নির্দিষ্ট তারিখে এবং একটি নির্দিষ্ট ভেন্যুতে খেলতে বলা হয়, আমাকে খেলতে হবে। সেটা আহমেদাবাদ, চেন্নাই, কলকাতা বা মুম্বাই হোক না কেন। এটি খেলোয়াড়দের প্রভাবিত করে না। তাই শুধু খেলুন এবং এটা নিয়ে চিন্তা না করাই ভালো।

প্রসঙ্গত, ৫ অক্টোবর ভারতের আহমেদাবাদে শুরু হবে আইসিসির ওয়ানডে বিশ্বকাপ। ১৪ অক্টোবর আহমেদাবাদে মুখোমুখি হবে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category