• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

পুতিনকে ফের নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

Reporter Name / ১৬১ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

ইউক্রেনে চলমান হামলা ও শান্তি প্রক্রিয়া বিলম্বিত হওয়া নিয়ে অপেক্ষাকৃত নরম থেকে রীতিমত শক্ত অবস্থানে চলে গেল মার্কিন প্রশাসন। দেশটি এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ব্যাংকিং নিষেধাজ্ঞা বা দ্বিতীয় পর্যায়ের (সেকেন্ডারি) নিষেধাজ্ঞার মাধ্যমে ব্যবস্থা নিতে পারে বলেই ইঙ্গিত মিলেছে।

আর সেই ইঙ্গিত দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় তিনি এ কথা বলেন।

সামাজিক মাধ্যমটিতে দেওয়া ওই বার্তায় ট্রাম্প বলেন, সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ‘ভিন্নভাবে মোকাবিলা করতে হতে পারে’।

এদিন ইউর‍্যাক্টিভের (EURACTIVE) প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মেহর নিউজ।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার রোমে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে ভ্যাটিকানের একটি মার্বেলঘেরা বাসিলিকায় একান্ত বৈঠক করেন।

অন্যদিকে, শুক্রবার মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চতুর্থবারের মতো বৈঠকে করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

এ বৈঠক শেষে রাশিয়া জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং স্টিভ উইটকফের মধ্যে সর্বশেষ আলোচনাটি ‘গঠনমূলক ও কার্যকর’ ছিল।

ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভ বৈঠকের পর মস্কোয় সাংবাদিকদের বলেন, তিন ঘণ্টার একটি আলোচনা হয়েছে। এটি ছিল গঠনমূলক ও অত্যন্ত কার্যকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category