• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Headline
স্বাস্থ্যসেবা প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি ১২২ সরকারি সংস্থার দেনার বোঝা: ৮ লাখ কোটির ঝুঁকিতে রাষ্ট্রায়ত্ত খাত নিরাপত্তা ঝুঁকিতে দেশ: জেল পালানো ১৮২ কয়েদির তথ্য নেই কারাগারে লোডশেডিংয়ে ঝুঁকিতে চার লাখ টন আলু: তেল পুড়িয়েও মিলছে না স্বস্তি জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেনি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ

পুতিনের ষড়যন্ত্রে পতন হয়েছে আসাদের, ফাঁস করলেন সাবেক উপদেষ্টা

Reporter Name / ১৯০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে প্রতারণার ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে। এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেছেন আসাদের সাবেক উপদেষ্টা কামেল সাকর।

সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের শেষ দিনগুলো নিয়ে নতুন তথ্য উঠে আসছে। বিদ্রোহীদের মোকাবিলায় রাশিয়ার সহায়তা চেয়েও পাননি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেও অভিযোগ করেছেন আসাদের সাবেক উপদেষ্টা কামেল সাকর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, বিদ্রোহীরা দামেস্ক দখলের এক সপ্তাহ আগেই বাশার আল-আসাদ মস্কো সফর করেন। ২৯ নভেম্বর আসাদের সঙ্গে পুতিনের সাক্ষাতের আগেই বিদ্রোহীরা আলেপ্পো শহর দখল করে ফেলে। সেসময় বিদ্রোহীদের রুখতে আসাদ পুতিনের কাছে ইরান থেকে সিরিয়ায় সামরিক সরবরাহ চেয়েছিলেন। তবে মস্কো এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

এরপরই দ্রুত সিরিয়ায় ফিরে আসেন আসাদ। যদিও, কয়েকদিন পরই তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের পর জার্মানিও সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। তবে এর বিনিময়ে, সিরিয়ার নারী ও সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে।

ফিন্যান্সিয়াল টাইমসের তথ্যানুযায়ী, এ পদক্ষেপের মাধ্যমে সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে ইউরোপের গঠনমূলক সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে জানায় গণমাধ্যমটি।

চলমান পরিস্থিতির মধ্যেই সিরিয়ায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের শর্ত মেনে না চললে কুর্দি বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে তুরস্ক।

মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, মার্কিন সমর্থিত কুর্দি গোষ্ঠীদের রুখতে সব ধরনের পন্থাই অবলম্বন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category