• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
Headline
হরমুজ সংকটে মিত্রদের নীরবতায় কি খাদের কিনারে ন্যাটো? নিরাপত্তাহীনতায় ৬০ লাখ রেমিট্যান্স যোদ্ধা, সরকারি পদক্ষেপে কেবলই ‘পর্যবেক্ষণ’ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী

পুতিন বরখাস্ত করার পরই মন্ত্রীর ‘আত্মহত্যা’

Reporter Name / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

রাশিয়ার সদ্য বরখাস্ত হওয়া পরিবহনমন্ত্রী রোমান স্তারোভোইত আত্মহত্যা করেছেন। মন্ত্রিসভা থেকে বরখাস্তের কয়েক ঘণ্টা পরই সোমবার (৭ জুলাই) মস্কোর উপকণ্ঠে নিজের গাড়ির ভেতর গুলি করে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে রুশ তদন্ত কমিটি।

রাশিয়ার সরকারের এক বিবৃতিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ডিক্রিতে স্তারোভোইতের বরখাস্তের কথা জানানো হলেও, এর পেছনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

মাত্র এক বছর আগে, ২০২৪ সালের মে মাসে স্তারোভোইত রাশিয়ার পরিবহনমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তার আগে তিনি দীর্ঘ প্রায় পাঁচ বছর ইউক্রেন সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।

স্তারোভোইতকে বরখাস্তের পরপরই আন্দ্রেই নিকিতিন নামের এক সাবেক গভর্নরকে ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে প্রেসিডেন্টের মতে, আন্দ্রেই নিকিতিনের অভিজ্ঞতা ও পেশাদারত্ব পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে আরও উপযুক্ত।’

তবে রুশ বার্তা সংস্থা ও রয়টার্সকে দেওয়া কয়েকজন পরিবহন খাতসংশ্লিষ্ট ব্যক্তির ভাষ্যমতে, গত মাসেই সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের আগে থেকেই স্তারোভোইতকে অপসারণ করে নিকিতিনকে আনার পরিকল্পনা চলছিল।

স্তারোভোইতের অপসারণ এমন এক সময়ে এলো, যখন রাশিয়ার বিমান ও নৌপরিবহন খাতে একের পর এক সংকট দেখা দিচ্ছে। ৫ ও ৬ জুলাই ইউক্রেনের ড্রোন হামলার হুমকির কারণে রাশিয়ার প্রধান কয়েকটি বিমানবন্দরে প্রায় ৩০০টি ফ্লাইট স্থগিত করা হয়। একই সময়ে লেনিনগ্রাদ অঞ্চলের উস্ত-লুগা বন্দরে একটি ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে অ্যামোনিয়া গ্যাস লিক হয় এবং জরুরি সেবা সংস্থাকে এগিয়ে আসতে হয়।

রয়টার্সের একটি সূত্র জানিয়েছে, পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের চেয়ে বরং কুর্স্কে গভর্নর থাকাকালীন স্তারোভোইতের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলোই তার অপসারণের পেছনে বড় কারণ হয়ে উঠেছিল।

তার বিদায়ের কিছু মাস পরই ইউক্রেনীয় বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ায় সবচেয়ে বড় সীমান্ত আক্রমণ চালিয়ে কুর্স্ক অঞ্চলে প্রবেশ করে। যদিও পরে রুশ বাহিনী তাদের সেখান থেকে হটিয়ে দেয়।

এছাড়া কুর্স্কের বর্তমান গভর্নর আলেক্সেই স্মিরনভ গত এপ্রিল মাসে প্রতিরক্ষা খাতে বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হন। কুর্স্ক প্রশাসনের আরও কয়েকজন কর্মকর্তাও একই ধরনের দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category