• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Headline
ব্যালটের পর গণতন্ত্র: প্রাতিষ্ঠানিক সংস্কারের অসম্পূর্ণ পথ পলাতক আওয়ামী লীগের নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছেন: রিজভী জুলাই আন্দোলনে কিশোর মোতালিব হত্যা : সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যার তথ্য চেয়েছে ইসি ক্যারিয়ার টিপস (পর্ব-৪) হাঁটুর ব্যথায় কী করবেন? চূড়ান্ত হয়নি মজুরি, মালিকপক্ষের প্রস্তাব ১৫,৭০০, শ্রমিকনেতাদের দাবি ২২,০০০ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পূজার বাগদান গুঞ্জন

Reporter Name / ১৪৫ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব চিত্রনায়িকা পূজা চেরি। তবে এবার তাকে ঘিরে নতুন গুঞ্জন ছড়িয়েছে শোবিজ অঙ্গনে। শোনা যাচ্ছে, গত বছরের শেষদিকে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন প্রবাসীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি। পূজার ঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি, ২০২৪ সালের শেষদিকে পারিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত অভিনেত্রী কিংবা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে। এর আগে এক সাক্ষাৎকারে পূজা চেরি নিজেই জানিয়েছিলেন, তিনি এনগেজড। একইসঙ্গে তিনি বলেছিলেন, পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। তবে সেই সময়ও বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি।

ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি বরাবরই আড়ালে রাখতে চেয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি মার্কিন প্রবাসীর সঙ্গে বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছে পূজার ব্যক্তিগত জীবন। তবে যার সঙ্গে তার নাম জড়ানো হচ্ছে, তার পরিচয় কিংবা সম্পর্কের বিষয়ে এখনো নির্ভরযোগ্য কোনো তথ্য প্রকাশ হয়নি। শোবিজ অঙ্গনের অনেকের ধারণা, ব্যক্তিগত জীবনকে প্রচারের বাইরে রাখতেই নীরব রয়েছেন পূজা। অভিনয় জীবনে নিয়মিত আলোচনায় থাকলেও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব কমই কথা বলেন তিনি। এদিকে, পূজা চেরির বাগদান কিংবা সম্ভাব্য জীবনসঙ্গীর পরিচয় নিয়ে নানা আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category