• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
Headline
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য আসামে দুই দিনে ১,১০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ; গুঁড়িয়ে দেওয়া হলো বাড়িঘর ও ১০ মসজিদ নতুন অধ্যাদেশে সৌরবিদ্যুৎ চুরির দায়ে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ডের বিধান ইশরাকের মাদকবিরোধী অভিযানে আপত্তি নেই, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: জামায়াত আমির রাজনীতিবিদদের রাজনীতি হতে হবে জনকল্যাণমুখী : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’ অনুষ্ঠিত: চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান টোকিওতে ২৭ অক্টোবর তারেক-তাকাইচি বৈঠক বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে: যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

‘পূর্ণ হয়েছে আমার চাওয়া’

Reporter Name / ২৮১ Time View
Update : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক, লেখক ও গবেষক ড. আসিফ নজরুলের প্রকাশিত বই ‘আমি আবু বকর’  এবারের অমর একুশে বইমেলায় ব্যাপক সাড়া ফেলেছিল। শুধু বইমেলায় নয়, অনলাইনেও বইটি পাঠক চাহিদার শীর্ষে স্থান দখল করেছে।

এ নিয়ে শনিবার কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুকে নিজস্ব টাইমলাইনে একটি স্ট্যাটাস দিয়েছেন ড. আসিফ নজরুল।

সেখানে তিনি লেখেন, ‘রকমারিতে পাঠকদের প্রতিক্রিয়া। ২৮ জনের মধ্যে ২৫ জনই সর্বোচ্চ ভালোলাগা জানিয়েছেন। লিখিত প্রতিক্রিয়ায়ও রয়েছে বহু প্রশংসা। আমি খুব চেয়েছিলাম এই উপন্যাসটি মানুষ পড়ুক। আমার চাওয়া পূর্ণ হয়েছে। ৩০ দিনে বইটার ৯টি মুদ্রণ হয়েছে। বিক্রয়ের ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি হয়েছে। আপনাদের ধন্যবাদ। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।’

এর আগে বইটির এমন চাহিদা প্রসঙ্গে ঢাবি আইন বিভাগের এই অধ্যাপক বলেছিলেন, আমার লেখক জীবনে এটি অভাবনীয় ও অভূতপূর্ব ঘটনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category