• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Headline
দেশে ফিরে নিজের টিমের বিরুদ্ধে অভিযোগ জানালেন বাঁধন ১২ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রায় স্থগিত চেয়ে আবেদন ‘লেডি মীর জাফর’ বলে ফেসবুকে পোস্ট: ডিএজির বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ ঢাকার দুই সিটি নির্বাচন: উত্তরে জামায়াতের প্রার্থী সেলিম, দক্ষিণে সাদিক দেশের বিমা খাতে বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী

প্রথম সৌদি নারী নভোচারী মহাকাশে যাচ্ছেন

Reporter Name / ৪৬৬ Time View
Update : শুক্রবার, ১৯ মে, ২০২৩

সৌদি আরবের প্রথম নারী নভোচারী হিসেবে রায়ানাহ বার্নাবি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) মিশনে যোগ দিতে যাচ্ছেন। সঙ্গে আছেন আরেক সৌদি পুরুষ নভোচারী আলি আল-কারনির। আগামী ২১ মে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইসিসি) উদ্দেশে রওনা হবেন দুই নভোচারী।

আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, অ্যাক্সিওম মিশন-২-এর জন্য মার্কিন কমান্ডার পেগি হুইটসন এবং পাইলট জন শফনারের সঙ্গে যোগ দেবেন রায়ানাহ ও আলি। বেশ কয়েকবার বিলম্বিত হওয়ার পর আগামী ২১ মে এ অভিযান শুরু হতে যাচ্ছে। এ অভিযানের মাধ্যমে নতুন ইতিহাস গড়বেন দুই সৌদি নভোচারী।

এক্সিওম স্পেসের পরিচালিত আইএসএস মিশনের জন্য ক্রুরা স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে করে যাত্রা করবেন। মাইক্রোগ্র্যাভিটিতে স্টেম সেল বৃদ্ধিসহ ২০টি ভিন্ন ভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করতে মহাকাশে ১০ দিন থাকবেন তারা।

অরল্যান্ডোয় এক প্রেস কনফারেন্সে আল-কারনি বলেন, ‘আপনাদের কাছে পেয়ে এবং এই চমৎকার মিশনের অংশ হতে পেরে আমরা সত্যিই সম্মানিত ও সৌভাগ্যবান।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category