• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Headline
এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রতিরক্ষায় ৪২ হাজার কোটি টাকার বাজেট: অবকাঠামোগত জৌলুস বনাম আধুনিক যুদ্ধপ্রযুক্তির সক্ষমতা সংকট জাপানি ঋণে সুদ ৫ বছরে ৪ গুণ কী লুকাচ্ছে রূপপুর? ২২০ আশ্রয়কেন্দ্রেই বিকল সোলার সিস্টেম: অবহেলায় নষ্ট শত শত কোটি টাকার সৌর প্রযুক্তি বিহারের আপত্তি বনাম ঢাকার অধিকার: কোন পথে গঙ্গাচুক্তি? টুইন টাওয়ারের ছাই থেকে ভূরাজনীতির নতুন মানচিত্র: নাইন ইলেভেনের ২৫ বছর রাজপথে নতুন মেরুকরণ: বিভাগীয় লংমার্চে জামায়াত ও এনসিপির শক্তি পরীক্ষার রাজনীতি

ফিলিস্তিনের পক্ষে কথা বলায় সিনেমার কাজ হারাচ্ছেন অভিনেত্রী সুসান

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেয়ার কারণে এখনো সিনেমার কাজ হারাতে হচ্ছে বলে দাবি করেছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুসান সারান্ডন। ৭৯ বছর বয়সী এই অভিনেত্রী জানান, বড় বড় চলচ্চিত্র স্টুডিও এখনো তার রাজনৈতিক অবস্থানের কারণে তাকে কাজ দিতে অনাগ্রহী।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, ভেনিস চলচ্চিত্র উৎসবে নিজের নতুন সিনেমা ‘দ্য ইকো চেম্বার’-এর প্রচারে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান সারান্ডন। তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে মানুষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এলেও চলচ্চিত্রশিল্পের ক্ষমতাধর অংশে সেই পরিবর্তনের প্রভাব এখনো খুব একটা পড়েনি।

সম্প্রতি আমার কিছু সিনেমার কাজও কেড়ে নেয়া হয়েছে। কারণ কিছু এজেন্সি এখনো মানুষকে বলছে, আমাকে যেন কাজ দেয়া না হয়।

তিনি আরও বলেন, বড় স্টুডিওগুলোর ক্ষেত্রে শুধু তার একার নয়, ইসরায়েলের সমালোচনা করা আরও অনেক শিল্পীর ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আন্তর্জাতিক পর্যায়ে সাধারণ মানুষের কাছ থেকে তিনি যথেষ্ট সমর্থন পাচ্ছেন বলেও জানান।

ফিলিস্তিনপন্থী অবস্থানের কারণে ২০২৩ সালে জনপ্রিয় এজেন্সি ইউটিএ-ও সারান্ডনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। সে সময় ইসরায়েল-হামাস সংঘাতের পর ফিলিস্তিনপন্থী সমাবেশে তার কিছু বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

প্রসঙ্গত, ‘ডেড ম্যান ওয়াকিং’ সিনেমায় অভিনয়ের জন্য অস্কার জেতা সারান্ডন ‘দ্য রকি হরর পিকচার শো’, ‘বুল ডারহাম’ ও ‘থেলমা অ্যান্ড লুইস’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে খ্যাতি পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category