• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Headline
স্কুল পর্যায়ে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ: পাঠ্যপুস্তকে সীমাবদ্ধতা ও বাস্তবতার সংকট চালু হচ্ছে ‘ই-ঋণ’ সেবা: ব্যাংকে না গিয়ে ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশে হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯২ ‘মুসলিমদের অত্যাচার করলে কাউকেই ছাড় দেওয়া হবে না’: মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে তা বঙ্গবন্ধুর পক্ষে: বঙ্গবীর কাদের সিদ্দিকী সিএনএনের বিশ্লেষণ: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থেকে সামরিক দীক্ষা নিচ্ছে চীন, সতর্ক পর্যবেক্ষণে তাইওয়ান ইস্যু বিশ্বকাপ বয়কট ছিল আত্মঘাতী, ঘরোয়া ক্রিকেটের দুর্দশায় খেলোয়াড়রা রিকশা চালাচ্ছিল’: ভারতীয় গণমাধ্যমে অকপট তামিম সরকারি হাসপাতালে ভ্যাকসিনের হাহাকার: কুকুরের কামড়ে ৭২ ঘণ্টায় ৩ জনের মৃত্যু পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে পুলিশের হটলাইন, অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ফোর্বসের ‘৩০ উদ্যোক্তা’র তালিকায় বাংলাদেশের নবনীতা

Reporter Name / ৩৪৬ Time View
Update : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

এক প্রতিবেদনে তালিকাটি প্রকাশ করে ফোর্বস। আর্থিক, প্রযুক্তি, বিজ্ঞান, ক্রীড়া ও শিল্পকলার ক্ষেত্রে সফল তরুণদের নিয়ে করা এ তালিকার বিষয়ে প্রতিবেদনে জানানো হয়, ‘৩০ বছরের কম বয়সী টরন্টোর ৩০ তরুণ নেতার সঙ্গে পরিচিত হোন। যারা এই শহরে নিরাপদ ড্রোন চলাচলে সহায়তা করেন, কেউ খাবারের বর্জ্যকে প্লাস্টিকের বিকল্পে রূপান্তরিত করছেন, কেউবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে লেখা শনাক্ত করার সরঞ্জাম তৈরি করছেন।’

তালিকায় নবনীতা নাওয়ার

এইচড্যাক্স থেরাপিউটিকস নামে টরন্টো ভিত্তিক একটি প্রতিষ্ঠানের কর্ণধার নবনীতা নাওয়ার। ২৮ বছর বয়সী নবনীতা প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা। এছাড়া তার সঙ্গে আছেন আরেক সহপ্রতিষ্ঠাতা থাই বংশোদ্ভূত পিমুয়াপা মানসিয়ংকুল। ২৮ বছর বয়সী দুজনকেই তরুণ গবেষক ও উদ্যোক্তার তালিকায় রেখেছে ফোর্বস। এতে তালিকার ২৩ নম্বরে রাখা দুই তরুণ গবেষককে।

একনজরে এইচড্যাক্স থেরাপিউটিকস

সাময়িকীটি জানায়, এইচড্যাক্স থেরাপিউটিকসে পেরিফেরাল নিউরোপ্যাথির মাধ্যমে (পিএন) কেমোথেরাপি, ডায়াবেটিস, আঘাত বা জেনেটিক্স জনিত সমস্যা সারাতে কাজ করা হয়। স্নায়ুর ক্ষতি সারাতে বর্তমানে এমন কোনো ওষুধ নেই যা এ রোগের বিপরীতে বেশ কার্যকর। এখানেই সফল হয়েছে এইচড্যাক্স থেরাপিউটিকস। বর্তনামে সারা বিশ্বের ৩০ মিলিয়নেরও বেশি মানুষ এ প্রতিষ্ঠানটির সেবা নিয়েছে। এছাড়া বিশ্বের শীর্ষ ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এইচড্যাক্স থেরাপিউটিকসের অংশীদারিত্ব রয়েছে।

ফোর্বসের প্রতিবেদনে আরও জানানো হয়, টরন্টো বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছরের গবেষণার কার্যক্রমের পর পিএইচডি-প্রশিক্ষিত উদ্যোক্তাদের নিয়ে এর যাত্রা শুরু হয়। এইচড্যাক্স থেরাপিউটিকস আগামী ২০২৫ সালের মধ্যে রোগীদের জন্য ডোজ উদ্ভাবনে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category