• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Headline
কপ-৩১ ও বাংলাদেশের দাবি: অনুদান, সুশাসন ও তারুণ্যের অংশীদারত্ব জনগণের দোরগোড়ায় ক্যান্সার চিকিৎসা পৌঁছে দিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় আফ্রিকার কোনো দেশও: নাজমুল ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান ডিসেম্বরে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, আসছে নতুন কর্মসূচি সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর রেকর্ড রেমিট্যান্সের পরও অস্থির ডলারের বাজার: কারসাজির শঙ্কার মাঝেই রিজার্ভ থেকে ডলার বিক্রিতে ফিরল বাংলাদেশ ব্যাংক জেদ্দায় ধর্মমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ-সৌদি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে খুন দ.আফ্রিকায়

Reporter Name / ২৪১ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় টিপু চৌধুরী (৫০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টার দিকে প্রিটোরিয়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তাকে গুলি করে হত্যার ঘটনা ঘটে।

মিরসরাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জানান, জুমার নামাজ শেষে টিপু চৌধুরী নিজস্ব কমপ্লেক্সে গেলে সেখানে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। একই ঘটনায় টিপু চৌধুরীর সঙ্গে থাকা অপর বাংলাদেশি বাদলও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত টিপু চৌধুরী চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর তছি সরকার বাড়ির মৃত আবু তাহেরের ছেলে। তিনি প্রায় ৩৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। তার আফ্রিকান ৩ সন্তান রয়েছে। তিনি মিরসরাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ছিলেন।

২০ বছর আগে টিপু চৌধুরীর আরেক ভাই সায়েম চৌধুরীকেও গুলি করে খুন করে সন্ত্রাসীরা। স্থানীয় কুমাতলাঙা এলাকায় তার প্রোপার্টি ব্যবসা রয়েছে।

ব্যবসায়িক নাকি পারিবারিক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত টিপু চৌধুরীর মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান শাহাদাত হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category