• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
Headline
সনদসর্বস্ব শিক্ষার মূল্য: শিক্ষিত তরুণদের ৩৬% বেকার মরিয়মের আত্মহননের নেপথ্যে তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর: রাজনীতি, অর্থনীতি ও কূটনীতির নতুন হিসাব নিরুপায় সরকার, দুর্ভোগে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিউ ইয়র্কে আ’লীগ-বিএনপির মধ্যে উত্তেজনা বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিখোঁজের পর মিলছে নিথর দেহ: চেনা মানুষের অচেনা রূপ সরকারের বড় সাফল্য স্বাস্থ্য খাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

‘বাংলা সাহিত্যে আর কে রইল, সমরেশও চলে গেল’: শীর্ষেন্দু মুখোপাধ্যায়

Reporter Name / ৫০৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

সমরেশ মজুমদারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলা সাহিত্যজগতে। বলাই যায়, একটা যুগের অবসান। বাংলা সাহিত্যের অপর মহীরূপ শীর্ষেন্দু মুখোপাধ্যায় ভেঙে পড়েছেন কাছের মানুষের মৃত্যু সংবাদ পেয়ে।

তিনি জানান, ‘সমরেশ চলে যাওয়া মানে এখন বাংলা সাহিত্যে আর কে রইল?’ পুরোনো স্মৃতি রোমন্থন করে লেখক বলেন, লেখক হিসাবে সমরেশ মজুমদারের যাত্রা শুরুর অনেক আগে থেকেই তাদের পরিচিতি।

তখন শীর্ষেন্দু মুখোপাধ্যায় কলকাতার এক বোর্ডিং হাউসে থাকতেন। ‘প্রাণচঞ্চল’ সমরেশের নাটকের প্রতি ভালোবাসা ছিল প্রবল। সেই নিয়ে শীর্ষেন্দুর কাছে ‘ঠাট্টা’ পাত্রও হয়েছেন কখনও কখনও।

‘মৃত্যু কী সহজ, কী নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়’, এমনটা লিখে গিয়েছেন সমরেশ মজুমদার।

এদিন সহজভাবে মৃত্যু তার দরজায় কড়া নেড়েছিল কিনা জানা নেই, তবে বাংলা সাহিত্যের জগতকে অনাথ করে চলে গেলে ‘কালবেলা’র স্রষ্টা।

কত বাঙালির কৈশোরজুড়ে রয়েছেন সমরেশ মজুমদার। কতজনের মনে কৈশোরে অর্জুন হওয়ার সুপ্ত বাসনা জেগেছে। অনিমেষ-মাধবীলতা চরিত্র শিহরণ জাগিয়েছে কত হৃদয়ে। আজ নিজের সৃষ্টিকে রেখে কালপুরুষের দেশে লীন হয়ে গেলেন স্রষ্ট।

১৯৪২ সালে উত্তরবঙ্গের গয়েরকাটায় জন্ম প্রয়াত কথা সাহিত্যিকের। প্রাথমিক শিক্ষা জলপাইগুড়ি জেলা স্কুলে। তাই তো আজীবন উত্তরবঙ্গের প্রতি আলাদা টান ছিল সমরেশ মজুমদারের।

আর জলপাইগুড়ির ছেলে হওয়ায় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আলাদা একটা আকর্ষণ ছিল প্রয়াত লেখকের ওপর। তিনি বলেন, ‘আমি শিলিগুড়ির, ও জলপাইগুড়ির। জলপাইগুড়ি জেলা স্কুল থেকে পড়াশোনা করেছে। নাটক করতে করতেই হঠাৎ করে ও একটা ছোটগল্প লিখল দেশ পত্রিকায়।….তদূর সম্ভব ওর প্রথম উপন্যাস ছিল দৌড়। আমি বরাবর ওকে বাবলু বলে ডাকতাম। ও বলত, তুমি ছাড়া আর কেউ আমাকে বাবলু বলে ডাকার নেই।’

সমরেশ মজুমদারের জনপ্রিয়তা দেখে অনেক সময়ই ঈর্ষা হত শীর্ষেন্দুর, প্রকাশ্যে সে কথা জানিয়েও ছিলেন অনুজ লেখককে। বরাবর সে-সব কথা হেসে উড়িয়ে দিতেন সমরেশ মজুমদার।

সাহিত্য অকাডেমি পুরস্কার জয়ী সাহিত্যিক সমরেশ মজুমদার গত ২৫শে এপ্রিল থেকে ভর্তি ছিলেন অ্যাপেলো হাসপাতালে। এরপর শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে, দীর্ঘদিন ধরেই সিওপিডির (ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ) সমস্যা ছিল তার।

তবে ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন, কিন্তু ফের কার্ডিয়াক অ্যারেস্ট হয় সমরেশ মজুমদারের। শেষরক্ষা হল না।কালপুরুষের জগতে বিলীন হয়ে গেলেন ‘কালবেলা’র স্রষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category