• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Headline
নিরাপত্তা হুমকি অনুধাবনে উদ্বেগজনক ব্যর্থতা ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ; হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনা হবে নতুন একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন

বাকশালের একটি অংশ ১৫ আগস্ট ঘটিয়েছে: রিজভী

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাকশালের একটি অংশই ১৫ আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ছাত্রদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ১৯৭১ সালের অরক্ষিত স্বাধীনতা ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মধ্য দিয়ে সুরক্ষিত হয়েছিল। বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে ভিন্নমত দমন করার পাশাপাশি মানুষের বাক্‌স্বাধীনতা কেড়ে নিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল। তিনি আরও বলেন, ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে গণতন্ত্র ও বাক্‌স্বাধীনতা ফিরে আসে।

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশীদ, কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ডা. ওয়াসিম হোসেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. মোফাখখারুল ইসলাম এবং রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আমির মীম। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রিমন আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category