প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে পায়ে হেঁটে তার রাজনৈতিক কার্যালয়ে গেছেন। শুক্রবার (২২ মে) বিকেলে তিনি তার গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে বের হন। এরপর কোনো ধরনের গাড়িবহর ছাড়াই তিনি সরাসরি হেঁটে তার রাজনৈতিক কার্যালয়ের উদ্দেশে রওনা দেন।
বিষয়টি গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি। তিনি জানান, শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পূর্ণ সাধারণ মানুষের মতো হেঁটে তার নিজ বাসভবন থেকে কার্যালয়ে গিয়েছেন।