• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Headline
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশায় নম্বর প্লেট ও কিউআর কোড আনার পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হাজারের বেশি অর্থনীতির ভিত্তি গড়েছিলেন সাইফুর রহমান: রিজভী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের দাবি এমপি মারদিয়ার পাটওয়ারীর পর এবার আসিফ মাহমুদের ভোটার এলাকা পরিবর্তন

বৈরুতে হামাস ও হিজবুল্লাহ নেতার বৈঠক

Reporter Name / ৫০৪ Time View
Update : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এবং হামাসের নেতা বৈরুতে এক বৈঠকে মিলিত হয়েছেন। ইসরাইলের বিরুদ্ধে ‘প্রতিরোধের অক্ষের প্রস্তুতি’ নিয়ে তারা বৈঠকটি করেন।  হিজবুল্লাহর এক বিবৃতি থেকে এ কথা বলা হয়েছে।

গাজা শাসনকারী ফিলিস্তিনের ইসলামী আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বুধবার থেকে লেবাননের রাজধানী বৈরুতে অবস্থান করছেন। এর পরদিনই ইসরাইল ইরান সমর্থিত হিজবুল্লাহর শক্ত ঘাঁটি দক্ষিণ লেবানন থেকে তার ভূখন্ডের দিকে ৩৪টি রকেট নিক্ষেপের জন্যে হামাসকে দায়ী করেছে। উপকূলীয় ছিটমহল থেকে ইসরাইলকে লক্ষ্য করে রকেট ছোঁড়ার পর শুক্রবার ভোরে তেলআবিব বাহিনী প্রতিশোধ হিসেবে দক্ষিণ লেবানন ও গাজা উভয়দিকে হামলা চালায়।

এদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহের সঙ্গে বৈঠককালে ইসমাইল হানিয়া উভয় গ্রুপের সদস্যদের মধ্যে সহযোগিতা এবং সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে ইসরাইলের বিরুদ্ধে ‘প্রতিরোধের অক্ষের প্রস্তুতি’ নিয়ে আলোচনা করেন।

‘প্রতিরোধের অক্ষ’ বলতে লেবানিজ, ফিলিস্তিনি, সিরীয়সহ ইসরাইলের বিরোধিতাকারী ইরান সমর্থিত অন্যান্য গ্রুপকে বুঝনো হয়েছে।

উভয়ে ঠিক কখন বৈঠক করেছেন সে কথা উল্লেখ না করে বিবৃতিতে আরও বলা হয়েছে, দুজনেই জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরাইলী হামলা এবং পশ্চিম তীর ও গাজায় প্রতিরোধ আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করেছেন।

উল্লেখ্য, ইসরাইলী বাহিনী মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদে হামলা চালায়। তারা বলছে, ভোরের আগে মসজিদের ভেতরে ব্যারিকেড তৈরি করা ‘আইনলঙ্ঘনকারী তরুণ ও মুখোশধারী আন্দোলনকারীদের’ বের করে দেওয়ার জন্যই তারা এ হামলা চালিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category